হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ n

প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞানের ৩য় অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

৩৮. একতরফা দাখিলাপদ্ধতি কোন ধরনের হিসাবপদ্ধতি?

ক. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ খ. মধ্যযুগীয়

গ. আধুনিক ঘ. বৈজ্ঞানিক

উত্তর: ক. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ

৩৯। দুই তরফা দাখিলাপদ্ধতিতে হিসাব রাখলে?

ক. আয় বেশি হয় খ. ব্যয় বেশি হয়

গ. সুষ্ঠু হিসাব রাখা হয় ঘ. ব্যয় হ্রাস পায়

উত্তর: গ. সুষ্ঠু হিসাব রাখা হয়।

৪০. হিসাব চক্রের সপ্তম ধাপ কোনটি?

ক. রেওয়ামিল প্রস্তুতকরণ খ. সমন্বয়সাধন

গ. কার্যপত্র প্রস্তুত ঘ. আর্থিক বিবরণী

উত্তর: গ. কার্যপত্র প্রস্তুত

৪১। হিসাবচক্রের বিভিন্ন ধাপ ধারাবাহিকতা রক্ষা করে—

ক. একে অন্যের সাথে খ. প্রতিটি লেনদেনের সাথে গ. পূর্ববর্তী ও পরবর্তী বছরের সাথে

ঘ. প্রতিটি হিসাবকালের সাথে

উত্তর: গ. পূর্ববর্তী ও পরবর্তী বছরের সাথে

# নিচের উদ্দীপক পড়ে ৪২ থেকে ৪৭ পর্যন্ত প্রশ্নের উত্তর দাও।

হাফিজ ১,০০,০০০ টাকার পণ্য মফিজের কাছ থেকে ক্রয় করে নগদে ৫০% ও ৩০% দেয় বিলে নিষ্পত্তি করলেন।

৪২। ৫০,০০০ টাকার লেনদেনটি লিখবেন কোন বইতে?

ক. ক্রয় জাবেদায় খ. ক্রয়ফেরত জাবেদায়

গ. প্রাপ্য বিলে ঘ. নগদান বইতে

উত্তর: ঘ. নগদান বইতে

৪৩। মফিজ হিসাবটি কোন বইতে লিখবেন?

ক. ক্রয় জাবেদায় খ. প্রদেয় বিল

গ. প্রাপ্য বিল ঘ. নগদান বইতে

উত্তর: ক. ক্রয় জাবেদায়

৪৪। তিনি প্রদেয় বিল বইতে লিখবেন কত টাকা?

ক. ১,০০,০০০ টাকা খ. ৫০,০০০ টাকা

গ. ৩০,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা

উত্তর: গ. ৩০,০০০ টাকা

৪৫। হাফিজের ক্রয় জাবেদায় যোগফল কত হবে?

ক. ১,০০,০০০ টাকা খ. ৫০,০০০ টাকা

গ. ৩০,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা

উত্তর: ঘ. ২০,০০০ টাকা

৪৬। লেনদেনটি হাফিজ হিসাব চক্রের দ্বিতীয় পর্যায়ে কয়টি হিসাব খাতে স্থানান্তর করবে?

ক. দুটি খ. চারটি গ. তিনটি ঘ. পাঁচটি

উত্তর: গ. তিনটি

৪৭। দুই তরফা দাখিলার বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেনটিতে দাতা পক্ষের পরিমাণ কত?

ক. ১,০০,০০০ টাকা খ. ৫০,০০০ টাকা

গ. ৩০,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা

উত্তর: ক. ১,০০,০০০ টাকা

৪৮। হিসাব চক্রের চতুর্থ ধাপ কোনটি?

ক. সমন্বয় দাখিলা খ. জাবেদাভুক্তকরণ

গ. রেওয়ামিল ঘ. খতিয়ান

উত্তর: ঘ. খতিয়ান

৪৯। প্রাপ্ত কমিশন ১,০০০ টাকা, এর দ্বারা ব্যবসায়ের কোনটি হ্রাস-বৃদ্ধি পেয়েছে?

ক. খরচ বৃদ্ধি ও ব্যয় হ্রাস খ. আয় ও সম্পদ বৃদ্ধি

গ. দায় ও সম্পদ বৃদ্ধি ঘ. দায় ও সম্পদ হ্রাস

উত্তর: খ. আয় ও সম্পদ বৃদ্ধি।

৫০। নগদ ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা। এর দ্বারা ব্যবসায়ের কী বৃদ্ধি পেয়েছে?

ক. সম্পদ ও দায় খ. সম্পদ

গ. আয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস ঘ. আয় ও দায়

উত্তর: ক. সম্পদ ও দায়।

মুহাম্মদ আলী, শিক্ষক

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা