হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫ 
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১. কিসের দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে?
ক. ঘটনা খ. লেনদেন
গ. হিসাব ঘ. হিসাব সমীকরণ
উত্তর: খ. লেনদেন
২. লেনদেন দ্বারা যে আয়, যে ব্যয়, যে সম্পদ বা দায়ের প্রভাবিত হবে, তা নির্দিষ্ট ছকে কোন নিয়মানুযায়ী লিপিবদ্ধ করা হয়?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. দুতরফা দাখিলা পদ্ধতি
গ. মিশ্র হিসাব পদ্ধতি
ঘ. দ্বিগুণ দাখিলা পদ্ধতি
উত্তর: খ. দুতরফা দাখিলা পদ্ধতি
৩. লেনদেনের ফলে সম্পদ, দায়, আয়, ব্যয় ও স্বত্বাধিকারের ক্রমাগত — ঘটে।
ক. উন্নতি খ. সম্প্রসারণ
গ. হ্রাস-বৃদ্ধি ঘ. স্থিতি
উত্তর: গ. হ্রাস-বৃদ্ধি
৪. — হচ্ছে এমন একটি ছক বা বিবরণী, যেখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়।
ক. লেনদেন খ. জাবেদা
গ. হিসাব ঘ. ভাউচার
উত্তর: গ. হিসাব
৫. T ছকটি — অংশে বিভক্ত।
ক. ২টি খ. ৩টি গ. ৫টি ঘ. ৬টি
উত্তর: ক. ২টি
৬. T ছকে মোট কয়টি কলাম থাকে?
ক. ২টি খ. ৩টি গ. ৫টি ঘ. ৮টি
উত্তর: ঘ. ৮টি
৭. চলমান জের ছকে মোট কয়টি টাকার কলাম থাকে?
ক. ২টি খ. ৩টি গ. ৫টি ঘ. ৪টি
উত্তর: ঘ. ৪টি
৮. হিসাব কত প্রকার?
ক. ছয় খ. তিন গ. পাঁচ ঘ. চার
উত্তর: গ. পাঁচ
৯. যেসব লেনদেন দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস-বৃদ্ধি ঘটে, তা কোন হিসাবে লেখা হয়?
ক. চলতি খ. স্থায়ী
গ. সঞ্চয়ী ঘ. ব্যাংক
উত্তর: ঘ. ব্যাংক
১০. নগদে, চেকে, কার্ডে, ধারে ও বিলের মাধ্যমে পণ্য বিক্রির উদ্দেশ্যে যা কেনা হয়, তাকে কী বলে?
ক. ক্রয় খ. বিক্রয়
গ. ক্রয়ফেরত ঘ. বিক্রয়ফেরত
উত্তর: ক. ক্রয়
১১. চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল, কেবিনেট প্রভৃতি কোন হিসাবে লেখা হয়?
ক. চেয়ার খ. টেবিল
গ. আলমারি ঘ. আসবাবপত্র
উত্তর: ঘ. আসবাবপত্র
১২. পণ্য ফেরত প্রদান করা হলে তা কোন হিসাবে লেখা হয়?
ক. ক্রয় খ. আন্তফেরত
গ. ক্রয়ফেরত ঘ. বিক্রয়ফেরত
উত্তর: গ. ক্রয়ফেরত
১৩. T ছকের বাম দিকে কয়টি ঘর?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
উত্তর: খ. ৪টি
১৪. সম্পত্তির অবচয়ের কারণ —।
ক. ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি
খ. সময় অতিবাহিত হওয়া
গ. দুর্ঘটনা ঘ. সবগুলো
উত্তর: ক. ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি
১৫. প্রতিষ্ঠানের প্রয়োজনে ঋণ গ্রহণ ও পরবর্তী সময়ে তা পরিশোধ হলে তা কোন হিসাবে লেখা হয়?
ক. বিনিয়োগ খ. পাওনাদার
গ. দেনাদার ঘ. ঋণ
উত্তর: ঘ. ঋণ
১৬. কর্মচারীদের বেতন পরিশোধ বা অপরিশোধিত হলে তা কোন হিসাবে লেখা হয়?
ক. কর্মচারী খ. শ্রমিক
গ. বেতন ঘ. মজুরি
উত্তর: গ. বেতন
১৭. প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্য সম্পাদনের জন্য কাগজ, কালি, পেনসিল, ক্লিপ প্রভৃতি ক্রয় করা হলে তা কোন হিসাবে লেখা হয়?
ক. মনিহারি খ. প্রশাসনিক খরচ
গ. অফিস খরচ ঘ. বিক্রয় খরচ
উত্তর: ক. মনিহারি।

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল