হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫ 
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৮। দেনাদার থেকে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য কিছু টাকা ছাড় প্রদান করা হলে তা কোন হিসাবে লেখা হয়?
ক. ঋণ খ. কুঋণ সঞ্চিতি
গ. বাট্টা ঘ. বাট্টা সঞ্চিতি
উত্তর: গ. বাট্টা
১৯। সন্দেহযুক্ত পাওনাদারের জন্য কী হিসাব খোলা হয়?
ক. কুঋণ খ. কুঋণ সঞ্চিতি
গ. বাট্টা ঘ. বাট্টা সঞ্চিতি
উত্তর: খ. কুঋণ সঞ্চিতি
২০। পোস্টার, ব্যানার, রেডিও, টিভি, বিনা মূল্যে পণ্য বিতরণ প্রভৃতি কোন হিসাবে লেখা হয়?
ক. বিজ্ঞাপন খ. প্রচার খরচ
গ. যাতায়াত ঘ. বিক্রয় খরচ
উত্তর: ক. বিজ্ঞাপন
২১। পাওনাদারের দেনা পরিশোধের জন্য কিছু টাকা ছাড় পাওয়া গেলে তা কোন হিসাবে লেখা হয়?
ক. কুঋণ খ. প্রদত্ত বাট্টা
গ. প্রাপ্ত বাট্টা ঘ. বাট্টা সঞ্চিতি
উত্তর: গ. প্রাপ্ত বাট্টা
২২। স্থায়ী সম্পদ মেরামতের জন্য যে অর্থ ব্যয় করা হয়, তা কোন হিসাবে লেখা হয়?
ক. অবচয় খ. মেরামত
গ. বিবিধ ক্ষতি ঘ. অবচয় সঞ্চিতি
উত্তর: খ. মেরামত
২৩। কোনো আয়ের বিপরীতে সুবিধা প্রদানের আগেই মূল্য আদায় হলে তাকে কী বলে?
ক. অগ্রিম আয় খ. অনাদায়ী আয়
গ. অনুপার্জিত আয় ঘ. ক+গ
উত্তর: ঘ. ক+গ
২৪। মুনাফা-জাতীয় খরচ অপ্রদত্ত থাকলে তা কী হিসাবে লেখা হয়?
ক. অগ্রিম খরচ খ. অনাদায়ী খরচ গ. অনুপার্জিত খরচ ঘ. ক+গ
উত্তর: খ. অনাদায়ী খরচ
২৫। কোনো হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্যকে কী বলে?
ক. অগ্রিম আয় খ. অনাদায়ী আয়
গ. অনুপার্জিত আয়
ঘ. উদ্বৃত্ত বা জের
উত্তর: ঘ. উদ্বৃত্ত বা জের
২৬। দেনাদার কোন শ্রেণির হিসাব?
ক. সম্পদ খ. দায়
গ. মালিকানা স্বত্ব ঘ. আয়
উত্তর: ক. সম্পদ।
২৭। লেনদেনের দ্বারা —।
i আয় হয় ii দায় বৃদ্ধি পায়
iii সম্পদ বৃদ্ধি পায়
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল