হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৮. ব্যবসাপ্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য —।
i. আর্থিক ফলাফল নির্ণয়
ii. আর্থিক অবস্থা নিরূপণ
iii. আর্থিক সচ্ছলতা নিরূপণ
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
২৯. মালিকানা স্বত্বের উপাদানগুলো হলো —।
i. মালিকের মূলধন
ii. কারবারের আয় ও ব্যয়
iii. মালিকের উত্তোলন
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩০. ডেবিট ও ক্রেডিট নির্ধারণ ব্যতীত —।
i. হিসাব প্রস্তুত সম্ভব নয়
ii. হিসাব প্রস্তুত অসম্ভব
iii. দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ সম্ভব নয়
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৩১. প্রতিটি লেনদেনের দুটি বিপরীতমুখী —।
i. সমপরিমাণ পরিবর্তন আনয়ন করে
ii. অসমপরিমাণ পরিবর্তন আনয়ন করে
iii. অর্ধেক পরিমাণ পরিবর্তন আনয়ন করে
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
৩২. হিসাব সমীকরণ দ্বারা কী ঘটে?
ক. দায় = সম্পত্তি+মালিকানা স্বত্ব খ. মালিকানা স্বত্ব = দায়+সম্পত্তি
গ. মালিকানা স্বত্ব = দায়+মূলধন
ঘ. সম্পত্তি=মালিকানা স্বত্ব+দায়
উত্তর: ঘ. সম্পত্তি=মালিকানা স্বত্ব+দায়
৩৩. মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় —।
i. অতিরিক্ত মূলধনের দ্বারা
ii. আয়ের দ্বারা
iii. উত্তোলনের দ্বারা
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৩৪. একই শ্রেণিভুক্ত হিসাব কোনটি?
i. বেতন হিসাব
ii. বিক্রয় হিসাব
iii. বিজ্ঞাপন হিসাব
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৩৫. কামালের নিকট পণ্য বিক্রয় ২,০০০ টাকা। এখানে কামাল কারবারের একজন —।
i. দেনাদার ii. পাওনাদার
iii. খরিদ্দার/কাস্টমার
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
উত্তর: ঘ. i ও iii.

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল