হিসাববিজ্ঞান
অধ্যায়-২n
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
# নিচের তথ্য থেকে ৪০-৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব ফাহিম ২০,০০০ টাকার পণ্য জনাব তামিমের নিকট বিক্রয় করেন এবং নগদে ১০,০০০ টাকা গ্রহণ করেন।
৪০। জনাব ফাহিমের হিসাবরক্ষক সংরক্ষণ করবে— i. ক্রেডিট ভাউচার
ii. ক্যাশ মেমো iii. ডেবিট ভাউচার
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
উত্তর: ঘ. i ও iii
৪১। লেনদেনটির ফলে জনাব ফাহিমের ব্যবসায়ের পরিবর্তন হয়—
i. নগদ অর্থের ii. দেনাদারের iii. পাওনাদারের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৪২। লেনদেনটির জন্য উপযুক্ত দলিল প্রস্তুত করবে—
i. জনাব ফাহিম ii. জনাব তামিম iii. বিক্রেতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iii
উত্তর: ঘ. i ও iii
৪৩। লেনদেনটি দ্বারা জনাব ফাহিমের কারবারের হিসাব সমীকরণের—
i. A বৃদ্ধি পেয়েছে ii. E বৃদ্ধি পেয়েছে
iii. L বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও ii
৪৪। লেনদেনটি দ্বারা তামিম ব্যবসায়ের হিসাব সমীকরণের পরিবর্তন হয়—
i. A ii. A ও E iii. A, L ও E
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
উত্তর: গ. iii
# নিচের তথ্য থেকে ৪৫-৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২০১২ সালের ১ জানুয়ারি জনাব তারেক নিজস্ব ৫,০০,০০০ টাকা, স্ত্রীর গচ্ছিত ২,০০,০০০ টাকা এবং নিকটতম বন্ধুর ৩,০০,০০০ টাকা ঋণের আশ্বাস পেয়ে ব্যবসায় শুরু করেন।
৪৫। জনাব তারেকের ব্যবসায়ের আর্থিক পরিবর্তন ঘটেছে কত টাকার?
ক. ২,০০,০০০ টাকার খ. ৩,০০,০০০ টাকার
গ. ৭,০০,০০০ টাকার ঘ. ১০,০০,০০০ টাকার
উত্তর: গ. ৭,০০,০০০ টাকার
৪৬। ৩,০০,০০০ টাকার ঘটনাটি ব্যবসায়ের জন্য একটি—
i. লেনদেনে ii. ঘটনা
iii. অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: খ. ii
৪৭। ২,০০,০০০ টাকার লেনদেন দ্বারা হিসাব সমীকরণের কোন পরিবর্তন হবে?
ক. A বৃদ্ধি খ. L বৃদ্ধি গ. A হ্রাস ঘ. A ও E বৃদ্ধি
উত্তর: ঘ. A ও E বৃদ্ধি
৪৮। লেনদেনের দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থায় পরিবর্তন হয়—
i. নগদ তহবিলের ii. ঋণের iii. মূলধনের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৪৯। শামীমের নিকট থেকে ১,০০০ টাকার পণ্য ফেরত এল। এ লেনদেনটি হিসাবভুক্ত করার প্রামাণ্য দলিল কোনটি?
ক. ক্রেডিট নোট খ. ডেবিট নোট
গ. চালান ঘ. ক্যাশ মেমো
উত্তর: ক. ক্রেডিট নোট।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা