অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৩৬. প্রাপ্ত কমিশন ৫০০ টাকা। এ লেনদেনটির দ্বারা কারবারের —।
i. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে ii. সম্পত্তি হ্রাস পেয়েছে এবং আয় হ্রাস পেয়েছে
iii. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং দায় বৃদ্ধি পেয়েছে
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
উত্তর: ক. i
৩৭. লেনদেন লিপিবদ্ধ প্রাপ্ত বাড়িভাড়া ১,৫০০ টাকা। এ লেনদেনটির দ্বারা কারবারের —।
i. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে ii, সম্পত্তি হ্রাস পেয়েছে এবং আয় হ্রাস পেয়েছে
iii, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং দায় বৃদ্ধি পেয়েছে
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
উত্তর: ক. i
৩৮. লেনদেন লিপিবদ্ধ করার মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি খাতের — জানা যায়।
ক. নিট পরিমাণ খ. মোট পরিমাণ
গ. নিট লাভ ঘ. মোট লাভ
উত্তর: ক. নিট পরিমাণ
৩৯. হিসাববিজ্ঞান বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য — অনুসরণ করা হয়।
ক. বিভিন্ন নিয়ম খ. বিভিন্ন রীতি
গ. নির্দিষ্ট ছক ঘ. নির্দিষ্ট পদ্ধতি
উত্তর: গ. নির্দিষ্ট ছক
৪০. বিলের মাধ্যমে বিক্রয়, দেনাদার হতে স্বীকৃতি লাভ, বিলের মাধ্যমে অর্থ আদায় ও বিল বাট্টাকরণ ও বিল প্রত্যাখ্যান করার কারণে কোন হিসাব লেখা হয়?
ক. স্বীকৃত বিল খ. প্রাপ্য বিল
গ. প্রদেয় বিল ঘ. বিল বাট্টাকরণ
উত্তর: খ. প্রাপ্য বিল
৪১. ক্রয়কৃত পণ্য নির্দিষ্ট হিসাব বছর/হিসাবকাল শেষে অবিক্রীত থেকে গেলে তাকে কী বলে?
ক. প্রারম্ভিক মজুদ খ. সমাপনী মজুদ গ. গড় মজুদ ঘ. খ+গ
উত্তর: খ. সমাপনী মজুদ
৪২. সুদপ্রাপ্তি ও প্রদান এবং সুদ প্রাপ্য ও বকেয়া সব ক্ষেত্রেই — হিসাব খুলতে হয়।
ক. বাট্টা খ. কমিশন গ. চার্জ ঘ. সুদ
উত্তর: ঘ. সুদ।
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল