হিসাববিজ্ঞান
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইলো। আজ হিসাববিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর ছাপা হলো।
১। কিসের দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে?
ক. ঘটনা খ. লেনদেন গ. হিসাব ঘ. হিসাব সমীকরণ
সঠিক উত্তর: খ. লেনদেন।
২। লেনদেন দ্বারা যে আয়, যে ব্যয়, যে সম্পদ বা দায়ের প্রভাবিত হবে তা নির্দিষ্ট ছকে কোন নিয়মানুযায়ী লিপিবদ্ধ করা
হয়?
ক. একতরফা দাখিলা পদ্ধতি খ. দুতরফা দাখিলা পদ্ধতি
গ. মিশ্র হিসাব পদ্ধতি ঘ. দ্বিগুণ দাখিলা পদ্ধতি
সঠিক উত্তর: খ. দুতরফা দাখিলা পদ্ধতি।
৩। লেনদেনের ফলে সম্পদ, দায়, আয়, ব্যয় ও স্বত্বাধিকারের ক্রমাগত — ঘটে।
ক. উন্নতি খ. সম্প্রসারণ গ. হ্রাস-বৃদ্ধি ঘ. স্থিতি
সঠিক উত্তর: গ. হ্রাস-বৃদ্ধি।
৪। — এমন একটি ছক বা বিবরণী, যেখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়।
ক. লেনদেন খ. জাবেদা গ. হিসাব ঘ. ভাউচার
সঠিক উত্তর: গ. হিসাব।
৫। টি ছকটি — অংশে বিভক্ত।
ক. দুটি খ. তিনটি গ. পাঁচটি ঘ. ছয়টি
সঠিক উত্তর: ক. দুটি।
৬। টি ছকে মোট কয়টি কলাম থাকে?
ক. দুটি খ. তিনটি গ. পাঁচটি ঘ. আটটি
সঠিক উত্তর: ঘ. আটটি।
৭। চলমান জের ছকে মোট কয়টি টাকার কলাম থাকে?
ক. দুটি খ. তিনটি গ. পাঁচটি ঘ. চারটি
সঠিক উত্তর: ঘ. চারটি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল