হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞানের ৫ম অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর ছাপা হলো।
১৬। দেনাদার থেকে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য কিছু টাকা ছাড় প্রদান করা হলে তা কোন হিসাবে লেখা হয়?
ক. কুঋণ খ. কুঋণ সঞ্চিতি
গ. বাট্টা ঘ. বাট্টা সঞ্চিতি
সঠিক উত্তর: গ. বাট্টা।
১৭। সন্দেহযুক্ত পাওনাদারের জন্য কী হিসাব খোলা হয়?
ক. কুঋণ খ. কুঋণ সঞ্চিতি গ. বাট্টা ঘ. বাট্টা সঞ্চিতি
সঠিক উত্তর: খ. কুঋণ সঞ্চিতি।
১৮। পোস্টার, ব্যানার, রেডিও, টিভি বিনা মূল্যে পণ্য বিতরণ প্রভৃতি কোন হিসাবে লেখা হয়?
ক. বিজ্ঞাপন খ. প্রচার খরচ গ. যাতায়াত ঘ. বিক্রয় খরচ
সঠিক উত্তর: ক. বিজ্ঞাপন।
১৯। পাওনাদারের দেনা পরিশোধের জন্য কিছু টাকা ছাড় পাওয়া গেলে তা — হিসাবে লেখা হয়?
ক. কুঋণ খ. প্রদত্ত বাট্টা গ. প্রাপ্ত বাট্টা ঘ. বাট্টা সঞ্চিতি
সঠিক উত্তর: গ. প্রাপ্ত বাট্টা।
২০। স্থায়ী সম্পদ মেরামতের জন্য যে অর্থ ব্যয় করা হয় তা কোন হিসাবে লেখা হয়?
ক. অবচয় খ. মেরামত গ. বিবিধ ক্ষতি ঘ. অবচয় সঞ্চিতি
সঠিক উত্তর: খ. মেরামত।
২১। কোনো আয়ের বিপরীতে সুবিধা প্রদানের আগেই মূল্য আদায় হলে তাকে কী বলে?
ক. অগ্রিম আয় খ. অনাদায়ি আয় গ. অনুপার্জিত আয় ঘ. ক + গ
সঠিক উত্তর: ঘ. ক + গ।
২২। মুনাফা-জাতীয় খরচ অপ্রদত্ত থাকলে তা কী হিসাবে লেখা হয়?
ক. অগ্রিম খরচ খ. অনাদায়ি খরচ
গ. অনুপার্জিত খরচ ঘ. ক + গ
সঠিক উত্তর: খ. অনাদায়ি খরচ।
২৩। কোনো হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্যকে কী বলে?
ক. অগ্রিম আয় খ. অনাদায়ি আয় গ. অনুপার্জিত আয় ঘ. উদ্বৃত্ত বা জের
সঠিক উত্তর: ঘ. উদ্বৃত্ত বা জের।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা