হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ 
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞানের ১ম অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৭। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা?
ক. শ্রমিক ও হিসাব সহকারী
খ. সরকার
গ. বিনিয়োগকারী
ঘ. মালিক ও ব্যবস্থাপক
উত্তর: ঘ. মালিক ও ব্যবস্থাপক
১৮। নিচের কোনটি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী?
ক. মালিক খ. সরকার
গ. কর্মচারী ঘ. পাওনাদার
উত্তর: ক. মালিক
১৯। হিসাববিজ্ঞান মানুষের সততা ও দায়িত্ববোধ বিকাশের মাধ্যমে কী সৃষ্টি করে?
ক. মূল্যবোধে
খ. জবাবদিহি
গ. ন্যায়পরায়ণতা
ঘ. আর্থিক সচ্ছলতা
উত্তর: ক. মূল্যবোধে
২০। ভ্যাট কাস্টমস ডিউটি, আয়কর প্রভৃতি সরকারের কিসের অন্যতম উত্স?
ক. সম্পদের খ. দায়ের
গ. ব্যয়ের ঘ. আয়ের
উত্তর: ঘ. আয়ের
২১। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক. হিসাবব্যবস্থা খ. তথ্যব্যবস্থা
গ. নিরীক্ষাব্যবস্থা
ঘ. বিবরণী ব্যবস্থা
উত্তর: খ. তথ্যব্যবস্থা
২২। প্রাচীনকালে মানুষের পেশা কী ছিল?
ক. ব্যবসায়-বাণিজ্য
খ. ফলমূল সংগ্রহ ও পশু-পাখি শিকার
গ. কৃষিকাজ
ঘ. মত্স্য শিকার
উত্তর: খ. ফলমূল সংগ্রহ ও পশু-পাখি শিকার
২৩। সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে জানা যায়—
i. কারবারের লাভ বা ক্ষতি
ii. কারবারের সর্বাঙ্গীণ আর্থিক অবস্থা
iii. মোট দায় ও মোট সম্পত্তির পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৪। হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে—
i. সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে
ii. নৈতিক চরিত্র গঠনে
iii. আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা অর্জনে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৫। হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা হলো—
i. প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনার স্বার্থে
ii. প্রতিষ্ঠানের পূর্বাপর তুলনামূলক আর্থিক চিত্র প্রকাশ
iii. সঞ্চয় ও মিতব্যয়িতার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
২৬। ঋণ দাতারা ব্যবসায়ের ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করার জন্য ব্যবহার করেন—
i. বিশদ আয় বিবরণী
iii. কার্যপত্র
ii. আর্থিক অবস্থার বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i গ. ii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও iii
২৭। একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী—
i. মালিক
ii. ব্যবস্থাপক
iii. ঋণ প্রদানকারী ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
২৮। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো—
i. আর্থিক ফলাফল নির্ণয়
ii. ব্যয় নিয়ন্ত্রণ
iii. আর্থিক অবস্থা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i ও iii
উত্তর: ঘ. i ও iii
২৯। জনাব দীপু একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁর হিসাব রাখার প্রয়োজন কারণ—
i. আয়ের পরিমাণ জানার জন্য
ii. খরচের পরিমাণ জানার জন্য
iii. আয়কর প্রদানের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩০। জনাব রমি একজন ডাক্তার। তিনি সঠিকভাবে হিসাব রাখেন। কারণ তাঁর প্রয়োজন—
ক. আয় ও ব্যয় নির্ধারণ
খ. আয় নিরূপণ ও আয়কর নির্ধারণ
গ. বাজেট বা পরিকল্পনা প্রণয়ন
ঘ. আর্থিক অবস্থার উন্নয়নে
উত্তর: খ. আয় নিরূপণ ও আয়কর নির্ধারণ
৩১। ব্যাংকার জনাব আশরাফ ঋণগ্রহীতাদের সর্বদা হিসাব সম্পর্কে সচেতন থাকতে বিশেষ পরামর্শ দেন। জনাব আশরাফের পরামর্শ—
i. ঋণ পরিশোধ চেতনার জাগ্রত করে
ii. ঋণখেলাপি মানসিকতা অবসান করে
iii. ঋণ পরিশোধক্ষমতা যাচাই করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: খ. i ও ii.
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল