অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞানের ১ম অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব হাকিম মুদি ব্যবসায়ী হিসেবে তাঁর এলাকায় বেশ সুনামের সাথে ব্যবসায় করে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে খরিদ্দারদের কোনো অভিযোগ নেই কারণ, তিনি বাজারের সাথে সংগতি রেখেই মালামাল বিক্রি করেন। যথাযথভাবে বিক্রয় নীতিতে তিনি তাঁর ব্যবসায় পরিচালনা করেন।
৩২। হিসাব সচেতনতা জনাব হাকিমকে সাহায্য করে—
ক. বাজেট প্রণয়নে
খ. মিতব্যয়ী ও সঞ্চয়ী হতে
গ. লাভ-ক্ষতি নির্ণয়ে
ঘ. বেশি মুনাফা করতে
উত্তর: খ. মিতব্যয়ী ও সঞ্চয়ী হতে
৩৩। জনাব হাকিমের সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করার কারণ কী?
ক. তিনি বেশি মূলধন বিনিয়োগ করেছেন খ. তাঁর এলাকায় তিনি প্রভাবশালী বলে গ. বাজারদরের সাথে তাল মিলিয়ে মালামাল বিক্রি করেন ঘ. খরিদ্দারদের কোনো অভিযোগ না থাকায়
উত্তর: গ. বাজারদরের সাথে তাল মিলিয়ে মালামাল বিক্রি করেন।
৩৪। জনাব হাকিমের ব্যবসায়িক নীতিটি হলো—
i. অতি মাত্রায় রক্ষণশীল হওয়া
ii. সীমিত লাভে পণ্য বিক্রি করা
iii. বেশি লাভে বেশি বিক্রি করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ থেকে ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ব্যবসায়ী আলাল তাঁর কারবারের যাবতীয় লেনদেন বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ করেন। তাই তিনি সহজে দেনাদার-পাওনাদার এবং সঠিক লাভ-ক্ষতি, সম্পত্তি ও দায়দেনার পরিমাণ নির্ধারণ করতে পারেন।
৩৫। বিজ্ঞানসম্মত উপায়ে হিসাব সংরক্ষণের ফলে জনাব আলাল কারবারকে বিশ্বাসযোগ্য করেছেন—
i. কর্মচারীদের কাছে
ii. দেনাদারদের কাছে
iii. তৃতীয় পক্ষের কাছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৩৬। বিজ্ঞানসম্মত উপায়ে হিসাব সংরক্ষণের মাধ্যমে জনাব আলাল কারবারের কী নির্ধারণ করেছেন?
i. ব্যয়ের পরিমাণ ii. আয়ের পরিমাণ
iii. লাভ-ক্ষতির পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩৭। বিজ্ঞানসম্মত উপায়ে হিসাব সংরক্ষণের মাধ্যমে জনাব আলাল সক্ষম হয়েছেন—
i. কারবারের ভাবমূর্তি উজ্জ্বল করতে
ii. কারবারের সুনাম বৃদ্ধি করতে
iii. কারবারের আর্থিক অবস্থা নির্ধারণ করতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
উত্তর: গ. iii.
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল