অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞানের ১ম অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ডা. রাকিব তাঁর ক্লিনিকের আর্থিক লেনদেন যথাযথভাবে সংরক্ষণ করেন। ফলে তিনি আয়কর ও আয়-ব্যয় সহজে নির্ধারণ করতে পারেন।
৩৮। অর্থের আদান-প্রদান সঠিকভাবে লিপিবদ্ধ করা কিসের উদ্দেশ্য?
ক. ব্যবসায়ের খ. দেনা-পাওনার
গ. হিসাব লিপিবদ্ধকরণের ঘ. হিসাববিজ্ঞানের
উত্তর: ঘ. হিসাববিজ্ঞানের
৩৯। ডা. রাকিব হাসানের ক্লিনিকের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করলে তা সহায়ক হবে—
i. বিক্রয় বৃদ্ধিতে ii. মূল্যবোধ সৃষ্টিতে
iii. কর নির্ধারণে
কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. iii
উত্তর: গ. ii ও iii
৪০। ব্যবসায়ের প্রথম কাজ কোনটি—
ক. হিসাবরক্ষণ খ. টাকাপয়সা জমা রাখা
গ. ব্যয় নির্বাহ করা ঘ. আর্থিক অবস্থা নিরূপণ করা
উত্তর: ঘ. আর্থিক অবস্থা নিরূপণ করা
৪১। খরচ বৃদ্ধির ফলে প্রভাবিত হয়—
ক. আর্থিক অবস্থায় খ. ক্রয়-বিক্রয়ে
গ. লাভ-ক্ষতিতে ঘ. সঞ্চয় প্রবণতায়
উত্তর: ক. আর্থিক অবস্থায়
৪২। প্রাচীনকালের মানুষ লতায় গিঁট দিয়ে কিসের হিসাব রাখত?
ক. টাকাপয়সার খ. গৃহপালিত প্রাণীর
গ. গাছপালার ঘ. ফলমূলের
উত্তর: ঘ. ফলমূলের
৪৩। পাথরের গায়ে আঁচড় কেটে মানুষ কিসের হিসাব রাখত?
ক. ফসলের খ. পশু-পাখির
গ. খাদ্যদ্রব্যের ঘ. অলংকারের
উত্তর: খ. পশু-পাখির।
৪৪। রশিতে গিঁট দিয়ে মানুষ কিসের হিসাব রাখত?
ক. ফসলের খ. পশু-পাখির
গ. গুপ্ত সম্পদের ঘ. ফলমূলের
উত্তর: ক. ফসলের
৪৫। মানুষের মধ্যে দ্রব্যের বিনিময়প্রথা চালু হওয়ার কারণ কোনটি?
ক. জনসংখ্যা বৃদ্ধি খ. উৎপাদন বৃদ্ধি
গ. চাহিদা বৃদ্ধি ঘ. মুদ্রা আবিষ্কার
উত্তর: গ. চাহিদা বৃদ্ধি
৪৬। চাকরিজীবীর আয়কর নির্ধারণের জন্য কোনটি প্রয়োজন?
ক. হিসাব জানা খ. হিসাববিজ্ঞান শেখা
গ. হিসাব রাখা ঘ. হিসাবরক্ষক নিয়োগ
উত্তর: গ. হিসাব রাখা
৪৭। হিসাববিজ্ঞানের প্রাতিষ্ঠানিক প্রয়োজনীয়তা কোনটি?
ক. তৃতীয় পক্ষের কাছে বিশ্বাসযোগ্যতা
খ. সামাজিক কলহ দূরীকরণ
গ. ব্যবস্থাপকের মূল্যবোধ সৃষ্টি
ঘ. ব্যবসায়ীকে আত্মবিশ্বাসী করে তোলা
উত্তর: ক. তৃতীয় পক্ষের কাছে বিশ্বাসযোগ্যতা
৪৮। টাকাপয়সা আদান-প্রদানের ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে কার?
ক. ব্যক্তির খ. পরিবারের
গ. প্রতিষ্ঠানের ঘ. সংশ্লিষ্ট পক্ষের
উত্তর: ঘ. সংশ্লিষ্ট পক্ষের
৪৯। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতাকে কী বলে?
ক. হিসাব সচেতনতা খ. আত্মনির্ভরশীলতা
গ. জবাবদিহি ঘ. পরাধীনতা
উত্তর: গ. জবাবদিহি।
৫০। প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব—
ক. সম্পদ বৃদ্ধির মাধ্যমে খ. দায় হ্রাসের মাধ্যমে
গ. ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে ঘ. ব্যয় বৃদ্ধির মাধ্যমে
উত্তর: গ. ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে।
মুহাম্মদ আলী, শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা