হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ 

প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞানের ২য় অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। দৈনন্দিন জীবনে হিসাবব্যবস্থার প্রয়োজনীয়তা মানুষ কোন সময় থেকে অনুভব করছে?

ক. সুপ্রাচীনকাল খ. আধুনিক কাল

গ. একাদশ শতাব্দীতে

ঘ. চতুর্দশ শতাব্দীতে

উত্তর: ক. সুপ্রাচীনকাল

২। ঘটনা কয় প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

উত্তর: ক. ২ প্রকার

৩। লেনদেন শব্দটির অভিধানগত অর্থ কী?

ক. প্রতিদান খ. দান

গ. গ্রহণ ও দান ঘ. বিনিময়

উত্তর: গ. গ্রহণ ও দান

৪। প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ জড়িত থাকে?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

উত্তর: ক. ২

৫। যে ঘটনার দ্বারা প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিবর্তন হয়, তাকে কী বলে?

ক. ঘটনা খ. লেনদেন

গ. হিসাব ঘ. ডেবিট ও ক্রেডিট

উত্তর: খ. লেনদেন

৬। ‘স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র’ কিসের বৈশিষ্ট্য?

ক. জাবেদা খ. হিসাববিজ্ঞান

গ. লেনদেন ঘ. হিসাবরক্ষণ

উত্তর: গ. লেনদেন

৭। হিসাব সমীকরণটি হলো—

ক. A = L + E খ. A + L = E

গ. A = L - E ঘ. L - E = A

উত্তর: ক. A = L + E।

৮। A = L + E সমীকরণে A উপাদানটি কী নির্দেশ করে?

ক. মোট সম্পদ খ. নিট লাভ

গ. মোট দায় ঘ. স্থায়ী সম্পদ

উত্তর: ক. মোট সম্পদ

৯। হিসাব সমীকরণের বর্ধিতরূপ কোনটি?

ক. A = L + E

খ. A = A + (C+I - E)

গ. A = L + (C + R -E - D)

ঘ. A = E

উত্তর: গ. A = L + (C + R -E - D).

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল