হিসাবরক্ষণ সফটওয়্যারের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের উদ্যোগে ব্যবসা শাখার শিক্ষার্থীদের জন্য হিসাবরক্ষণের সফটওয়্যার টালি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যবসা-বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান মুহম্মদ মাহবুব আলী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক এস এম আবদুস শাকুর, ডেটাবেস প্রশাসক রায়হান চৌধুরী বক্তৃতা করেন। এতে ২৫ জন শিক্ষার্থী অংশ নেন। —বিজ্ঞপ্তি