হীরার গয়না কেনার ওয়েবসাইট চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে হীরার গয়না অর্ডার দেওয়ার সুবিধা নিয়ে বাংলাদেশে চালু হয়েছে ওয়েবসাইট। গীতাঞ্জলি লাইফস্টাইল এ সুবিধা দিচ্ছে।ভারতভিত্তিক হীরার গয়নার ব্র্যান্ড মি সলিটেয়্যারের ০.৩ ক্যারেটের বেশি মানের হীরা ও হীরার গয়না কিনতে অর্ডার করা যাবে www.mesolitaire.com ঠিকানার ওয়েবসাইটে। চাহিদা জানানোর ১০ থেকে ৩০ দিনের মধ্যে ক্রেতার ঠিকানায় পৌঁছে যাবে হীরার গয়না। গত সোমবার ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘মি সলিটেয়্যার’ ব্র্যান্ডটি বাংলাদেশে যাত্রা শুরু করে। গীতাঞ্জলি লাইফস্টাইলের অর্থ ও হিসাব বিভাগের প্রধান খালিদুর রহমান জানান, এই ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন-সুবিধা আছে। যার মাধ্যমে হীরার গয়না খোঁজা যাবে।এর সফটওয়্যার দিয়ে রং, নির্মলতা, খণ্ড, ক্যারেট, ওজন ও দামের ভিত্তিতে ক্রেতারা তাঁদের পছন্দের হীরা ও হীরার গয়না কিনতে পারবেন।—জিয়াউর রহমান চৌধুরী