হুয়াই নয় 'হুয়াওয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন বাংলাদেশে ‘হুয়াই’ নামটি ব্যবহার করা হলেও এখন থেকে ‘হুয়াওয়ে’ নামটি ব্যবহার করবে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। এত দিন ট্রেড লাইসেন্সে ‘হুয়াই’ শব্দটি থাকায় এই নামটিই ব্যবহার করা হয়েছিল। বিভিন্ন মিডিয়াতেও ‘হুয়াই’ নামটি ব্যবহার করা হচ্ছিল। সম্প্রতি ট্রেড লাইসেন্স সংশোধন করে হুয়াওয়ে নামটি ঠিক করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে হুয়াওয়ে কর্তৃপক্ষ দাবি করেছে, চীনের এ কোম্পানি এখন বিশ্বে তৃতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান। এ বছর ১০ কোটি ইউনিটের বেশি স্মার্টফোন বিক্রি করে বিশ্বে স্যামসাং ও অ্যাপলের পরের স্থানটি দখল করেছে তারা। বিশ্বব্যাপী স্মার্টফোনের ক্ষেত্রে নয় শতাংশ ও চীনের বাজারে ১৫ শতাংশ বাজার এই প্রতিষ্ঠানটির দখলে।