হুয়াউইয়ের নয়টি নতুন মুঠোফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুয়াউইয়ের সর্বাধুনিক প্রযুক্তির নতুন নয়টি মোবাইল ফোন এখন পাওয়া যাবে বাংলাদেশে। নতুন ফোনগুলোর মধ্যে যেমন রয়েছে মিউজিক ও মেসেজিং ফোন, তেমনি রয়েছে অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন, অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও টাচ ফোন।গত বুধবার রাতে ঢাকার একটি হোটেলে জমকালো অনুষ্ঠানে মুঠোফোন বাজারে ছাড়ার ঘোষণা দেয় হুয়াউই। এসময় হুয়াউইয়ের সাউথ প্যাসিফিক অঞ্চলের প্রধান বিপনন কর্মকর্তা অ্যালান ওং বলেন, ‘বর্তমান সময়ে ব্যাক্তিগত কম্পিউটার ব্যবহারের তুলনায় স্মাটফোনের ব্যবহারের পরিমান বেড়ে গেছে বহুগুণ।যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে এটি।’অ্যান্ড্রয়েড স্মার্ট ওএস ফোনের মডেলগুলো হচ্ছে: হুয়াউই আইডিওএস এস৭ স্লিম, আইডিওএস এক্স৫ (ইউ৮৮৮০ প্রো), সনিক (ইউ৮৬৫০), ডুপ্লেক্স (ইউ৮৫২০ ডুয়াল সিম)। অন্য ফোনগুলো হচ্ছে: জি৭২০৬, জি৬১৫০, জি৫৫১০, জি৩৬২০, জি২৮০০এস।হুয়াউই (বাংলাদেশ)-এর ডেপুটি হেড অব মার্কেটিং অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স শাফায়েত আলম বলেন, ‘বাজারে প্রচলিত একই মানের সেটের চেয়ে এগুলো অনেক সাশ্রয়ী। আর প্রতিটি সেটেই আছে ওয়ারেন্টি।’ দেশের শতাধিক দোকানে এই ফোন পাওয়া যাবে। — রাকিব মোজাহিদ