হুয়াউয়ে স্মার্টফোনে বিশেষ অফার

বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হুয়াউয়ে বাংলাদেশের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ‘হুয়াউয়ে স্মার্টফোন স্ক্র্যাচ অ্যান্ড উইন’ নামে বিশেষ অফার। এই অফারে নির্দিষ্ট ফোন কেনার সময় স্ক্র্যাচ কার্ড ঘষে বিশেষ পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
অফারটি হুয়াউয়ে অ্যাসেন্ড পি সিক্স, হুয়াওয়ে অ্যাসেন্ড মেট এবং অ্যাসেন্ড জি৬১০ হ্যান্ডসেটের ক্ষেত্রে প্রযোজ্য। ক্রেতারা এলইডি টিভি, হুয়াউয়ে অ্যাসেন্ড পি সিক্স স্মার্টফোন, হুয়াউয়ে ব্লুটুথ স্পিকার, পেনড্রাইভ, হেডফোন, কী রিং, ফ্লিপ কভার প্রভৃতি জিততে পারবেন।
এই তিনটি মোবাইল ফোনের দাম হচ্ছে ২৪ হাজার ৯৯০টাকা, ২২ হাজার ৯৯০ টাকা এবং ১৪ হাজার ৯৯০ টাকা।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ এবং সিলেটের বিভিন্ন শোরুমে ও সিঙ্গার প্লাস এবং সিঙ্গার মেগামলগুলোতে এই সুযোগ পাওয়া যাবে।
সিটি ব্যাংক এমেক্স, ব্র্যাক ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩ মাস অথবা ৬ মাসের ইএমআই এর মাধ্যমেও এই তিনটি মোবাইল ফোন কেনার সুযোগ রয়েছে।