হুয়াউয়ের নতুন ফোন 'অনার ৬'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউয়ে সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-নির্ভর ‘অনার ৬’ নামের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে।
ফোনটিতে থাকছে অক্টা কোর সিপিইউ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
৬ স্মার্টফোনটিতে আরও থাকছে তিন গিগাবাইট র্যাম। এতে থাকছে ১৬ গিগাবাইট বা ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধা। পেছনে ১৩ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা পাওয়া যাবে ৫ ইঞ্চি মাপের এই স্মার্টফোনটিতে।
৪.৪ কিটক্যাট-নির্ভর স্মার্টফোনটি জুলাই মাসে চীনের বাজারে আসবে। অন্যান্য দেশে কবে নাগাদ আসবে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। অ্যালুমিনিয়াম কাঠামোর স্মার্টফোনটির দাম ৩২০ মার্কিন ডলার।
পড়ুন: এবার এল হুয়াউয়ের অ্যাসেন্ড পি৭