হুয়াউয়ের বিশেষ অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুয়াউয়ে
হুয়াউয়ে

একটি হুয়াউয়ের স্মার্টফোন কিনে ফেসবুকে প্রতিযোগিতার মাধ্যমে আরেকটি একই মডেলের স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ দিচ্ছে হুয়াউয়ে ডিভাইস বাংলাদেশ। বৈশাখ উপলক্ষে ‘ডাবল দ্য জয় অব বৈশাখ’ নামে একটি অফার ঘোষণা দিয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
হুয়াউয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত এ অফার চালু থাকবে।  হুয়াওয়ে কিনে ফোনের আইএমইআই নম্বর ও ক্রয়ের বিলের কপি হুয়াওয়ের ফেসবুক ফ্যান পেজে মেসেজ আকারে পাঠাতে  হবে।
হুয়াওয়ে অ্যাসেন্ড ওয়াই৫১১, অ্যাসেন্ড জি৭০০, অ্যাসেন্ড মেট, অ্যাসেন্ড পি৬, এবং অ্যাসেন্ড জি৬১০ এই পাঁচটি হ্যান্ডসেটের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য।
আমেরিকান এক্সপ্রেস কার্ড হোল্ডাররা ছয়টি কিস্তিতে অ্যাসেন্ড জি৭০০, অ্যাসেন্ড মেট এবং অ্যাসেন্ড পি৬ কিনতে পারছেন। বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.facebook.com/huaweibangla?fref=photo