হুয়াউয়ের সেরা ২৫ কর্মী পুরস্কৃত

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত তাদের ২৫ কর্মীকে সেরা কর্মী হিসেবে পুরস্কৃত করেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউয়ে। সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে সেরা ২৫ কর্মীর হাতে হুয়াউয়ে অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনটি তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াউয়ে বাংলাদেশ।
হুয়াউয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বে ১৪০টিরও বেশি দেশে হুয়াউয়ের কর্মীরা কাজ করছেন। বাংলাদেশের কর্মীরাও হুয়াউয়ে ব্র্যান্ডটিকে সুপরিচিত করতে এবং হুয়াউয়ের ব্যবসা প্রসারে কাজ করে যাচ্ছেন। হুয়াউয়ে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে ও গ্রাহক সেবার কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের বাজারে অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনটি উন্মুক্ত করেছে হুয়াউয়ে। ৬.১৮ মিলিমিটার মাপের পাতলা এই স্মার্টফোনটি বাজারে ছাড়ার সময় দাম ধরা হয়েছিল ৩৪ হাজার ৯৯০ টাকা।এতে রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর কে৩ভি২ই প্রসেসর এবং মেটালিক বডি। রয়েছে ৪.৭ ইঞ্চি হাই ডেফিনেশন ইন সেল ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৪.২.২ অপরেটিং সিস্টেম এবং ২০০০ এমএইচ ব্যাটারি। অধিক স্ক্রিন সংবেদনশীলতার জন্য রয়েছে ‘ম্যাজিক টাচ’, যার ফলে হাতে গ্লাভস বা অন্য কোন আবরণ থাকলেও দ্রুত সাড়া পাওয়া যাবে।
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে।
বিভিন্ন স্মার্টফোনের দাম জানতে ক্লিক করুন: স্মার্টফোনের দাম কমেছে (http://www.prothom-alo.com/technology/article/175069/)