হুয়াওয়ে ও লাইকার গবেষণাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির ক্যামেরা পণ্য প্রস্তুতকারক লাইকার সঙ্গে ‘ম্যাক্স ব্যারেক ইনোভেশন ল্যাব’ নামের গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র প্রতিষ্ঠা করেছে টেলিযোগাযোগ পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়ে। জার্মানির ওয়েট্জলার শহরে অবস্থিত লাইকা ক্যামেরা সদর দপ্তরে তৈরি এই কেন্দ্রে মূলত মুঠোফোনের ক্যামেরার ছবির মান, ক্যামেরার কাচ ও সফটওয়্যার প্রযুক্তি নিয়ে কৌশলগত কাজের উদ্দেশ্যেই এই গবেষণাগার প্রতিষ্ঠা করা হয়েছে। প্রথম লাইকা লেন্সের উদ্ভাবক জার্মানির ম্যাক্স ব্যারেকের নামানুসারে ‘ম্যাক্স ব্যারেক ইনোভেশন ল্যাব’-এর নামকরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি