হুয়াওয়ের আয় বেড়েছে ৪০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুয়াওয়ে
হুয়াওয়ে

চীনের টেলিকম যন্ত্রপাতি নির্মাতা হুয়াওয়ে আজ সোমবার এ বছরের প্রথমার্ধের আয় ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির আয় গত বছরের প্রথমার্ধের তুলনায় এ বছরের প্রথমার্ধে ৪০ শতাংশ বেড়েছে। স্মার্টফোনের বিক্রি বাড়ায় এই আয় বেড়েছে বলে হুয়াওয়ের দাবি।

জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে হুয়াওয়ের মোট আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭০ মার্কিন ডলার। প্রতিষ্ঠানটির নিরীক্ষা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা সাবরিনা মেং বলেন, ‘হুয়াওয়ে তাদের বর্তমান ইতিবাচক গতিশীলতা বছরজুড়ে ধরে রাখতে পারবে বলে আমি আশাবাদী।’

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, বর্তমানে স্মার্টফোনের বাজারে ৩ নম্বরে রয়েছে হুয়াওয়ে। ১ নম্বরে স্যামসাং এবং ২ নম্বরে অ্যাপল। বাজারের ৮ শতাংশ হুয়াওয়ের দখলে। তথ্যসূত্র : এএফপি।