হুয়াওয়ের নতুন পাঁচ গ্রাহকসেবা কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি নতুন গ্রাহকসেবা কেন্দ্র চালু করেছে স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে। ১৬ নভেম্বর খুলনার শেখপাড়া তেঁতুলতলা মোড়ের কেডিএ অ্যাভিনিউ ও বগুড়ার আল-আমিন কমপ্লেক্সে, ২২ নভেম্বর গাজীপুরের ভাওয়াল পয়েন্ট শপিং কমপ্লেক্স ও সিলেটের পূর্ব জিন্দাবাজারে আর বি কমপ্লেক্সে এবং রাজধানীর পুরানা পল্টনের বাইতুল ভিউ টাওয়ারে ২৩ নভেম্বর সেবাকেন্দ্রগুলো উদ্বোধন করা হয়েছে। পুরানা পল্টনে সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের পরিচালক ইংমার ওয়্যাং।
গ্রাহকসেবা দেওয়ার জন্য একটি হটলাইন (০৯৬১০৭৭৭৭৭৭) চালু করেছে প্রতিষ্ঠানটি। সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই নম্বরে যোগাযোগ করে গ্রাহকসেবা পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি