হুয়াওয়ের নোভা টুআইয়ে নতুন ফিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোভা টুআই
নোভা টুআই

নোভা টুআই ব্যবহারকারীদের জন্য সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে হুয়াওয়ে। নিরাপত্তাসংক্রান্ত ‘ফেস আনলক’ ও ‘এআর লেন্স’ নামের দুটি ফিচার যুক্ত হয়েছে এতে। স্মার্টফোনটির সব সংস্করণেই ইএমইউআই সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ থাকবে।

গত বছরের অক্টোবর মাসে বাজারে আসে নোভা টুআই। হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লে ও চার ক্যামেরার স্মার্টফোনটিতে ফেশিয়াল রিকগনিশন বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি রয়েছে। এতে রয়েছে স্টোরেজ সিকিউরিটি ও অ্যালগরিদম সিকিউরিটি।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেস বিভাগের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, হুয়াওয়ে নোভা টুআই হচ্ছে তরুণ প্রজন্মের স্মার্টফোন। এতে এআর লেন্সের মতো ফিচার যুক্ত হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য ফেস আনলক ব্যবস্থা এসেছে।