হুয়ায়ের নতুন তিনটি স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিকম যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়ায়ে বাজারে নিয়ে আসছে নতুন তিনটি স্মার্টফোন। নতুন এই তিনটি স্মার্টফোন হচ্ছে আইডিইওএস এক্স-৫, আইডিইওএস এক্স-২ এবং আইডিইওএস চ্যাট। গ্রাহকদের সাধ্যের কথা চিন্তা করে এগুলোর দামও হাতের নাগালের মধ্যেই রাখা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়ায়ের এক কর্মকর্তা জানান, আইডিইওএস এক্স-৫ হচ্ছে শৌখিন পেশাজীবীদের জন্য। ১৪ হাজার ৯৯৯ রুপি মূল্যের ৫ মেগাপিক্সেল ক্যামেরার এই মোবাইলের পুরোটাই টাচ স্ক্রিন। অন্যদিকে আইডিইওএস এক্স-২ ফোনসেটটি তৈরি করা হয়েছে তরুণদের লক্ষ্য করেই। এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই ফোনসেটটিতে ফেসবুক, টুইটার, গুগলসহ উন্নত সব ধরনের সেবা থাকবে। এটির দাম রাখা হয়েছে আট হাজার ৯৯৯ রুপি। আর আইডিইওএস চ্যাট সেটটিতে টাচ-স্ক্রিন ছাড়াও রয়েছে দ্রুত চ্যাট করার সুবিধা। ফোনসেটটি সব ধরনের মানুষের কথা চিন্তা করেই প্রস্তুত করা হচ্ছে। আট হাজার ১৯৯ রুপির এই ফোনসেটটি এন্ড্রয়েড-নির্ভর।এ জন্য প্রতিষ্ঠানটি এরই মধ্যে ভারতের বেঙ্গালুরুতে উন্নয়ন এবং গবেষণায় ২০ কোটি ডলার খরচ করেছে। আগামী পাঁচ বছরে তারা প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২০০ কোটি ডলার বিনিয়োগ করার কথা চিন্তা-ভাবনা করেছে।