হূত্স্পন্দনই হবে কম্পিউটার পাসওয়ার্ড
চীনের গবেষকেরা কম্পিউটারের নিরাপত্তাব্যবস্থা হিসেবে নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ পদ্ধতিতে পাসওয়ার্ড হিসেবে হূত্স্পন্দন ব্যবহার করা যাবে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিউ সাইন্টিস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাইওয়ানের ন্যাশনাল চ্যাং হিং ইউনিভার্সিটির গবেষকেরা জানিয়েছেন, ইলেকট্রোকার্ডিওগ্রাম সংকেত প্রতিটি মানুষের ক্ষেত্রেই আলাদা। তাই পাসওয়ার্ড হিসেবে হূত্স্পন্দন ব্যবহার করা নিরাপদ।গবেষকেরা জানিয়েছেন, প্রতিটি মানুষের হূত্স্পন্দনের হার আলাদা। হাতের তালু থেকে গাণিতিক পদ্ধতিতে মানুষের হূত্স্পন্দন দ্রুত শনাক্ত করা যায়। এ পদ্ধতিটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করার কৌশল উদ্ভাবন করেছেন তাঁরা । এ পদ্ধতিতে হাতের তালুর ইসিজি করে হূত্স্পন্দন শনাক্ত করা হয়। এ পদ্ধতিতে কম্পিউটার স্ক্রিনে কেবল স্পর্শ করেই পাসওয়ার্ড খোলা যাবে। প্রধান গবেষক চু-লিয়ান লিন জানিয়েছেন, মানুষের হাতের তালুর ইসিজি রিপোর্ট নিয়ে তা থেকে গাণিতিক পদ্ধতিতে হূত্স্পন্দন সংরক্ষণ করে রাখা হয়। এরপর কেবল হাত দিয়ে কম্পিউটার স্ক্রিন স্পর্শ করলেই কম্পিউটার দ্রুত হূত্স্পন্দন সংকেত পেয়ে পাসওয়ার্ড সচল করতে সক্ষম হবে। এ পদ্ধতি নিরাপদ।উল্লেখ্য, মাইক্রোসফট সম্প্রতি তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এ পিকচার পাসওয়ার্ড নামে একটি নতুন পাসওয়ার্ড ব্যবস্থা আনার ঘোষণা দিয়েছে।