হেগের আদালতে স্যামসাং জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব অ্যাপলের নকশার পেটেন্ট লঙ্ঘন করেনি বলেই রায় দিয়েছেন হেগের একটি ডিসট্রিক্ট কোর্ট।অ্যাপলের অভিযোগ ছিল, আইপ্যাডের নকশা নকল করে গ্যালাক্সি ট্যাব বাজারে এনেছে স্যামসাং ইলেকট্রনিকস। তবে আদালত স্যামসাংয়ের পক্ষেই রায় দিলেন। খবর রয়টার্সের।এর আগে যুক্তরাজ্যের একটি আদালতের রায় গিয়েছিল স্যামসাংয়ের পক্ষে। যুক্তরাজ্যের আদালতও স্যামসাংয়ের ট্যাবলেটে অ্যাপলের নকশার পেটেন্ট লঙ্ঘন করা হয়নি বলেই রায় দিয়েছিলেন। গত বুধবার হেগের একটি আদালতের রায়ে বলা হয়, স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১, গ্যালাক্সি ট্যাব ৮.৯ ও গ্যালাক্সি ট্যাব ৭.৭-এর নকশা অ্যাপলের মতো নয়।মামলার রায় প্রসঙ্গে স্যামসাং জানিয়েছে, অ্যাপল এ ধরনের ট্যাবলেটের প্রথম নকশাকারী নয়। অ্যাপলের পেটেন্ট করা নকশার মতো অনেক পণ্যই দেখা যায়।অবশ্য মামলার রায় নিয়ে অ্যাপল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।প্রসঙ্গত, পেটেন্ট মামলা নিয়ে অ্যাপল ও স্যামসাং ১০টি দেশে মামলা লড়ছে।