হেডফোনের ১২০ জটিল গিঁট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পকেটে যাঁরা হেডফোন রাখেন তাঁরা নিশ্চয়ই লক্ষ করেছেন যে এটি জড়িয়ে-পেঁচিয়ে অসংখ্য ফাঁস তৈরি করে। গবেষকেরা বলেন, হেডফোন পকেটে রাখলে ১২০টি জটিল গিঁট বাধতে পারে। হেডফোনের খোলা দিকটি পাকানো অংশের সঙ্গে ঘুরিয়ে-পেঁচিয়ে এই জটিল ফাঁস তৈরি করে। কম্পিউটার স্টিমুলেশন ব্যবহার করে গবেষকেরা হেডফোনের ১২০ প্রকার গিঁট বাধার তথ্য পেয়েছেন। গিঁট বাধার এ ঘটনা গণিতবিদ ও ডিএনএ বায়োকেমিস্ট্রির গবেষকেদের কাছে মজার একটি ধাঁধা। ডেইলি মেইল-এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়াগোর গবেষকেরা হেডফোনের তারের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে গিঁটের এই সম্ভাব্যতার বিষয়টি নিয়ে পরীক্ষা চালান। গবেষক ডোরিয়ান রেনার ও ডগলাস স্মিথ বলেন, সেকেন্ডের মধ্যেই জটিল জটিল গিঁট তৈরি করে হেডফোনের তার, যার প্যাঁচ খুলতে গিয়ে নাকাল হতে হয়।