হেলিও প্রিবুকিং শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিও এস১
হেলিও এস১

গ্রামীণফোন ও এডিসন গ্রুপ যৌথভাবে দেশের বাজারে আনছে ফোরজি সুবিধার হেলিও এস ১ নামের স্মার্টফোন। ১৮ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সিম্ফনির আউটলেট ও গ্রামীণফোন সেন্টারে এই স্মার্টফোনটির প্রিবুকিং বা আগাম ফরমায়েশ দেওয়া যাবে।
এডিসন গ্রুপের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন হাজার টাকা দিয়ে হেলিও এস ১ স্মার্টফোনটির প্রিবুকিং করা যাবে। এর দাম ১৭ হাজার ৯৯০ টাকা। ২৫ আগস্ট থেকে ফোনটি হাতে পাবেন ক্রেতারা। আগাম ফরমায়েশ দেবেন এমন এক হাজার জনকে একটি করে সেলফি স্টিক দেবে এডিসন গ্রুপ। এ ছাড়াও এই স্মার্টফোনের জন্য বিশেষ ডেটা প্যাকেজ দেবে গ্রামীণফোন।
সম্প্রতি দেশের বাজারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত হেলিও ব্র্যান্ডের স্মার্টফোন আনার ঘোষণা দেয় এডিসন গ্রুপ। পাঁচ ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসেপ্লের এই ফোনটির পেছনে ১৩ ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। দুই সিম সুবিধার স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৩ গিগাহার্টজ প্রসেসর, দুই জিবি র‍্যাম, দুই হাজার ৪০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা।