হেলিও সিরিজে নতুন ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিও প্রিবুকিং শুরু
হেলিও প্রিবুকিং শুরু

‘এস ২০’ মডেলের হেলিও সিরিজে নতুন ফোন উন্মুক্ত করছে এডিসন গ্রুপ। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত এই ফোনে থাকছে থ্রিডি টাচ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ থেকে ২৫ জুন পর্যন্ত ফোনটি কেনার জন্য ই-কমার্স সাইট পিকাবু ডটকম থেকে আগাম ফরমাশ দেওয়া যাবে।
হেলিও ফোনটির পেছনে ১.৮ অ্যাপারচারের ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে আট মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এতে থাকছে ছবি ও ভিডিও সম্পাদনার বিশেষ ফিচার। দ্রুতগতিতে চার্জিং-সুবিধা ছাড়াও ফোনটিতে আছে চার জিবি র‍্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর ব্যাটারি তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের। ফোনটির দাম এখনো জানানো হয়নি।

আরও পড়ুন: