হেল্পলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন ও ট্যাবলেটে ছাড় উপহারের ছড়াছড়ি
ঈদুল আজহা আর দুর্গাপূজা—এই দুই উৎসবের আগে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের বাজার এখন রমরমা। এই দুই প্রযুক্তিপণ্যে বিক্রেতারা এখন নানা রকম ছাড় ও উপহার দিচ্ছেন ক্রেতাদের। এদিকে ফ্লোরা লিমিটেডের আয়োজনে রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুরু হয়েছে আট দিনের প্রেস্টিজিও স্মার্টফোন ও ট্যাবের মেলা। এ ছাড়া সারা দেশে ট্রান্সকম ডিজিটাল শো-রুমে ১০ হাজার টাকা দামের স্মার্টফোন কিনলেই পাওয়া যাচ্ছে স্ক্র্যাচ কার্ড। যাতে পুরস্কার হিসেবে রয়েছে ক্যামেরা, এসডি কার্ড ইত্যাদি। বিক্রেতারা জানান, উৎসবের এই সময়ে স্মার্টফোনের চাহিদা বেশ বেড়েছে। বিক্রিও ভালো হচ্ছে। গতকাল শনিবার ঢাকার একাধিক বাজার থেকে পাওয়া স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের দাম নিচে দেওয়া হলো।
স্মার্টফোন
স্যামসাং: গ্যালাক্সি এস ফাইভ ৬০০০০; নোট থ্রি ৬৩,০০০; নোট ফোর ৮০০০০; এস ডুয়োস টু ১২৫০০; ট্রেন্ড ৮৫০০; গ্র্যান্ড নিও ২১৯০০ ও গ্র্যান্ড টু ২৬৫০০ টাকা। এইস নেক্সট ৮৯০০; কোর টু ১৬৫০০ ও কে-জুম ৪৭০০০ টাকা। অ্যাপল: আইফোন ফোর ৩৪,৯০০; ফোর-এস ৩৯,৯০০; ফাইভ-এস ১৬ জিবি ৫৫৫০০ ও ৩২ জিবি ৬২০০০ টাকা।
নকিয়া: লুমিয়া-৫২৫ ১২৫০০; লুমিয়া-৬৩০ ১৪৯০০; লুমিয়া-৬২৫ ১৮,৫০০; লুমিয়া-৯২৫ ৩২,০০০ ও লুমিয়া-১০২০ ৪২০০০ টাকা। সনি: এক্সপেরিয়া এস ২৫০০০; পি ২০০০০; জেড ৩২৯০০ ও সোলা-১৫৫০০ টাকা। ব্ল্যাকবেরি: বোল্ড ৯৭০০ ৩৫০০০; বোল্ড টাচ ৯৯০০ ৪৩০০০ ও জেড১০ ৫৫০০০ টাকা।
সিম্ফনি: ডব্লিউ-১৬ ৪৫০০; ডব্লিউ-৭২ ৭৯০০; ডব্লিউ-২৮ ১০৯৯০; ডব্লিউ-১৩০ ১২৯৯০; ডব্লিউ-১৬০ ১৪৬৯০; ডব্লিউ-১২৮ ১১৪৯০; ডব্লিউ-৬৯কিউ ৭৩৯০ ও জেডআইভি ২২৯৯০ টাকা। ওয়ালটন: প্রিমো ডি ফোর ৪৭৫০; এনএক্স ১৭৯৯০; এফ-ওয়ান ৮৯৯০; ই-ওয়ান ৫২৯০; জি এফ ৮৬৯০; জি টু ১২৫৯০ ও জি থ্রি ১১৯৯০ টাকা।
হুয়াউই : অ্যাসেন্ড ওয়াই৫১১ ৬৯৯০; জি৬১০ ১৪৯৯০; জি৬৩০ ১৫৪৯০; জি৭৩০ ১৬৯৯০; জি৭০০ ১৯৯৯০; মেট ২২৯৯০ ও পি৬ ২৪৯৯০ টাকা। এইচটিসি: ওয়ান ম্যাক্স ৫১০০০; ওয়ান ৪২৯০০ ও ওয়ান মিনি ৩১৯০০ টাকা। প্রেস্টিজিও: ৩৪০০ডিইউও ৭২০০; ৫৫০০ডিইউও ১২৫০০ ও ৫৩০০ডিইউও ১৮২০০ টাকা।
ট্যাবলেট
অ্যাপল: আইপ্যাড মিনি ১৬জিবি ৪৬০০০; ৩২জিবি ৫২০০০; ৬৪জিবি-৬০০০০; আইপ্যাড টু ১৬জিবি ৪৭০০০; ফোর ৮জিবি ৩৯০০০; ৩২জিবি ৬২০০০ ও ৬৪জিবি ৬৯৫০০ টাকা।
স্যামসাং: গ্যালাক্সি ট্যাব ফোর ৭.০ ৮জিবি ২৮৫০০; ট্যাব ফোর-১০.১ ১৬জিবি ৪০০০০; ট্যাব এস-৮.৪ ৫৩০০০ ও ট্যাব এস-১০.১ ৬৩০০০ টাকা। আসুস: নেক্সাস সেভেন ওয়াই-ফাই থ্রিজি ৩৬০০০; টিএফ১০১জি এনভিডিয়া ৪৪০০০ ও মেমোপ্যাড ১৫০০০; ফোনপ্যাড ৮জিবি ২২০০০ টাকা।
ফুজিৎসু: ট্যাব এম৫৩২ ৬০৫০০ টাকা। এইচপি: এলিটপ্যাড ৯০০ ৩২জিবি ৯২০০০ টাকা। সনি: এসজিপিটি থ্রি ৩৯০০০; এসজিপি টু ৪৯০০০ ও ট্যাবলেট পি-এসজিপিটি টু ৪৫০০০ টাকা। লেনোভো: ইয়োগা৮ ২৭৫০০; ইয়োগা১০ ২৯৫০০ টাকা। কোয়াড কোর ২০৫০০ ও এস৬০০০ কোয়াড কোর ২৫০০০ টাকা। তোশিবা: এটি-১০০ ৪১৫০০ টাকা।
এরকোর্স: এরনোভা ৭সি জি৩ ১৩০০০ ও এরনোভা ৮০এক্সএস-২৩০০০; এরনোভা চাইল্ডপ্যাড-১২৫০০; এরনোভা ৭সি জি৩-১৩০০০ ও এরনোভা ৯জি২-১৭,০০০ টাকা।
প্রেস্টিজিও: প্রিমি ডিইউও থ্রিজি ৭.০ ৪জিবি ১৫০০০; কোয়ান্টাম ৭.৮৫ ৮জিবি ১৮০০০; আল্টিমেট-৮.০ ১৬জিবি ১৯০০০ ও কোয়ান্টাম ৭.৮৫ ৮জিবি ২৫০০০ টাকা।
—সংগ্রহ: রাহিতুল ইসলাম