প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াটসঅ্যাপে চ্যাটবক্সের পেছনে একই ওয়ালপেপার দেখতে দেখতে অনেকেই বিরক্ত হন। তবে চাইলে মুঠোফোনে থাকা ছবি ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারেন। এ জন্য হোয়াটসঅ্যাপের ওপরের ডান পাশে থাকা তিনটি ডটমেনুতে ক্লিক করে সেটিংস অপশনে প্রবেশের পর ‘চ্যাটস’ এ ট্যাপ করে ‘ওয়ালপেপার’ নির্বাচন করতে হবে।
এবার ‘চেঞ্জ’ এ ক্লিক করে ‘মাই ফটোজ’ থেকে গ্যালারিতে থাকা ছবি নির্বাচন করে ‘প্রিভিউ’ অপশন থেকে ‘সেট ওয়ালপেপার’ নির্বাচন করলেই চ্যাটবক্সের পেছনে ওয়ালপেপার পরিবর্তন হয়ে যাবে। চাইলে হোয়াটসঅ্যাপে থাকা বিভিন্ন ওয়ালপেপারও নির্বাচন করা যাবে।