হোমনার মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটারের মাধ্যমে হাতে-কলমে শিক্ষার্থীদের পাঠদান করানো হবে। এ জন্য উপজেলার নয়টি ইউনিয়নের ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া এর উদ্বোধন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল হোসেন, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল হকসহ অনেকে। —কুমিল্লা অফিস