হোয়াটসঅ্যাপে আনসেন্ড সুবিধা

‘আনসেন্ড’ নামের বিশেষ একটি সুবিধা চালু করেছে খুদে বার্তা পাঠানোর মাধ্যম হোয়াটসঅ্যাপ। এই সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভুল করে পাঠানো কোনো বার্তা মুছে ফেলা যাবে। হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো খুদে বার্তায় চেপে ধরলেই ডিলিট মেনু আসে। নতুন এই সুবিধার মাধ্যমে বার্তায় চেপে ধরলে শুধু নিজের জন্য কিংবা সবার জন্যই খুদে বার্তাটি মুছে ফেলার সুবিধা পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড ও আইওএসে থাকছে
বার্তা মুছে ফেলার এই সুবিধা অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই অপারেটিং সিস্টেমেই থাকছে। তবে এই সুবিধা পেতে ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন হালনাগাদ করতে হবে।
৭ মিনিটের মধ্যে মুছতে হবে
ভুলবশত কোনো বার্তা পাঠিয়েছেন? মোছার জন্য সময় পাবেন সর্বোচ্চ সাত মিনিট। এরপর ব্যবহারকারীরা সবার জন্য বার্তা মোছার সুবিধাটি পাবেন না।
দুই পক্ষেরই এসএমএস মুছে যাবে
প্রেরক ও প্রাপক—উভয়েরই এসএমএস মোছা যাবে। যখনই আপনি এসএমএস ডিলিট অপশনে যাবেন, তখন দেখতে পাবেন, আপনার জন্য ডিলিট এবং সবার জন্য ডিলিট—এই দুই সুবিধা। এখন আপনি ইচ্ছামতো যেকোনো একটি অপশন বেছে নিয়ে বার্তা মুছে ফেলতে পারবেন।
প্রাপক জানতে পারবেন, আপনি বার্তা মুছে ফেলেছেন
আপনি যখনই সবার জন্য ডিলিট অপশনটি বেছে নিয়ে কোনো বার্তা মুছে ফেলবেন, প্রাপক তখন জানতে পারবেন, একটি বার্তা মুছে ফেলা হয়েছে। চ্যাটিং পর্দায় নোটিফিকেশন আসবে, বার্তাটি মুছে ফেলা হয়েছে।
ডিলিট করার আগে কিন্তু প্রেরক বার্তা দেখতে পারবেন
হ্যাঁ, ঠিকই পড়েছেন। বার্তা যাঁকে পাঠানো হয়েছে, তিনি পড়তে পারবেন। যতক্ষণ আপনি মুছছেন না।
ওএসইএস-এ কাজ করবে না এই সুবিধা
ব্ল্যাকবেরি ও সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে এই সুবিধা আপাতত কাজ করবে না।
এ সুবিধা পেতে প্রেরক ও প্রাপক—দুজনকেই হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ হালনাগাদ করতে হবে। তবে বার্তাটি সফলভাবে মুছে ফেলা হয়েছে কি না, এমন কোনো সংকেত দেবে না অ্যাপটি।
সূত্র: গ্যাজেটস নাউ