‘কমপেনিয়ন মোড’ নামের নতুন সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে মাল্টি ডিভাইস ফিচারের আওতায় প্রাইমারি স্মার্টফোনের বদলে অন্য স্মার্টফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ মিলবে। বর্তমানে মাল্টি ডিভাইস ফিচারের আওতায় প্রাইমারি স্মার্টফোনের পাশাপাশি চারটি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। তবে একাধিক স্মার্টফোনে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ না মেলায় অনেকেই বেশ সমস্যার মুখোমুখি হয়ে থাকেন। আর তাই ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে মাল্টি ডিভাইস ফিচারের আওতায় সেকেন্ডারি স্মার্টফোন ব্যবহারের সুযোগ দিতে এ উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ।
কমপেনিয়ন মোড চালু হলে ব্যবহারকারীরা চাইলেই যেকোনো স্মার্টফোনকে সেকেন্ডারি স্মার্টফোন হিসেবে যুক্ত করতে পারবেন। তবে সেকেন্ডারি স্মার্টফোন যুক্ত করার সঙ্গে সঙ্গেই আগের প্রাইমারি স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে। শুধু তা–ই নয়, প্রাইমারি স্মার্টফোনে থাকা হোয়াটসঅ্যাপের সব তথ্য সেকেন্ডারি স্মার্টফোনে স্থানান্তর হয়ে যাবে।
বর্তমানে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের ওপর কমপেনিয়ন মোড ফিচারের কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ। সবকিছু ঠিক থাকলে মাল্টি ডিভাইস ফিচারের আওতায় ‘রেজিস্ট্রার ডিভাইস এজ কমপেনিয়ন’ নামের নতুন অপশনে ক্লিক করে অন্য সেকেন্ডারি স্মার্টফোন যুক্ত করা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া