হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা ফেরত আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্তা পাঠানোর পর তা ফেরত আনা বা সম্পাদনা করার সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ। জিমেইলে মেইল পাঠানোর পরপরই তা ফেরত আনার এ ফিচারটি আছে।

হোয়াটসঅ্যাপ বিটাইনফো নামের এক টুইটার অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং সেবাটি ব্যবহার করে বার্তা পাঠানোর পর প্রেরক চাইলে তা ফেরত আনতে পারবেন। এতে প্রাপকের স্মার্টফোন থেকে ওই বার্তাটি মুছে যাবে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই ফিচারটি পরীক্ষা করে দেখছে। এই ফিচারটি শুধু সাম্প্রতিক বার্তাগুলোর ক্ষেত্রে কাজ করবে। পুরোনো বার্তা ফেরত আনা বা সম্পাদনা করা যাবে না। অর্থাৎ, বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে যদি মন পরিবর্তন হয় তবে এই ফিচারটি কাজে লাগানো যাবে। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।