হোয়াটসঅ্যাপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াটসঅ্যাপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে যুক্ত হচ্ছে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার। এ ছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে যাতে সব ফরম্যাটের ফাইল আদান-প্রদান করা যায়, সে সুবিধাও যুক্ত হবে শিগগিরই।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলছে, সেবা ও ফিচারের হালনাগাদ আনতে অক্লান্ত পরিশ্রম করছে তারা। অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের জন্য ফিক্সডসিস নামের ফন্ট উন্মুক্ত করার পর নতুন ফিচার আনতে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলছে, টু-স্টেপ অথেনটিকেশন সিস্টেম ই-মেইল দিয়ে কাজ করবে এবং হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণ ব্যবহার করে রিকোভারি ই-মেইল পরিবর্তন করা যাবে।
এ ছাড়া বড় আকারে ইমোজি আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কল ব্যাক ও ভয়েসমেইল সেবা চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।