হ্যাকারদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে তথ্য রাখা যেন আর নিরাপদ থাকছে না। হ্যাকাররা সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট, এমনকি অনেকের ব্যক্তিগত তথ্যও চুরি করেছে। সিআইএ এবং হোয়াইট হাউসের ওয়েবসাইটও হ্যাক করা হয়েছে। আর এ জন্যই ওবামা প্রশাসন হ্যাকারদের জন্য কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে। যারা জাতীয় নিরাপত্তাকে বিপদাপন্ন করবে, তাদের জন্য সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড রেখে এরই মধ্যে একটি সাইবার নিরাপত্তা আইনের খসড়া মার্কিন কংগ্রেসে পাস হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।অনেক বহুজাতিক প্রতিষ্ঠান যেমন: সনি করপোরেশন, সিটি গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থতহবিলের ওয়েবসাইটে (আইএমএফ) হামলা চালিয়েছে হ্যাকাররা। চুরি করেছে অনেক গোপনীয় ও প্রয়োজনীয় তথ্য। এখন দেখার বিষয় নতুন এই প্রস্তাবটি আইনে পরিণত হলে কীভাবে সেটা বাস্তবায়ন করা হয়।