হ্যাকারদের হাতে স্ন্যাপচ্যাটের তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ন্যাপচ্যাট
স্ন্যাপচ্যাট

প্রায় ৪৬ লাখ স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর নাম ও ফোন নম্বর হ্যাক করে ‘স্ন্যাপচ্যাটডিবি’ নামের একটি ওয়েবসাইটে ফাঁস করেছে অজ্ঞাত একদল হ্যাকার। এর আগে স্ন্যাপচ্যাট হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে এমন সতর্কতা প্রকাশ করেছিল অস্ট্রেলিয়া ভিত্তিক গিবসন সিকিউরিটি নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠান। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
‘স্ন্যাপচ্যাটডিবি’ নামক ওয়েবসাইটে ব্যবহারকারীর ফোন নম্বরের শেষ দুটি সংখ্যা বাদ দিয়ে এই তথ্য ফাঁস করা হয়। বর্তমানে সাইটটি বন্ধ রয়েছে। ওয়েবসাইটিতে বলা হয়, জনসচেতনতা তৈরির উদ্দেশ্য এই কাজ করা হয়েছে।
এদিকে গিবসন সিকিউরিটি হ্যাকিংয়ের ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে জানিয়েছে,‘আমরা  স্ন্যাপচ্যাটডিবি সম্পর্কে কিছু জানি না। তবে স্ন্যাপচ্যাটের যে নিরাপত্তা ত্রুটি ছিল এ ধরনের ঘটনা ঘটা অস্বাভাবিক কিছুই নয়।’
স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ক্রমশ জনপ্রিয় হচ্ছে। এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবি শেয়ার করার কিছুক্ষণ পর তা মুছে যায়। এতে ফাইন্ড ফ্রেন্ডস নামের একটি ফিচার রয়েছে যার মাধ্যমে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের খুঁজে বের করা যায়।

গিবসন সিকিউরিটি কর্তৃপক্ষ দাবি করেছে, প্রায় চার মাস আগে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষকে তারা সতর্ক করে দিয়েছিল। কিন্তু গত চার মাসে নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করেনি স্ন্যাপচ্যাট।

স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করছে।