হ্যাকারদের হামলার শিকার এসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাকাররা এবার হামলা চালিয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার ইনকরপোরেশনে। প্রতিষ্ঠানটির প্যাকার্ড বেল ইউনিট থেকে গ্রাহকদের বেশ কিছু তথ্য চুরি করেছে হ্যাকাররা। এসারের মুখপাত্র হেনরি ওয়াং-এর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। হেনরি ওয়াং বলেন, ‘গ্রাহকদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল এবং পণ্যের সিরিয়াল নম্বর চুরি হয়েছে।’ তবে তিনি দাবি করেছেন, গ্রাহকদের ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়নি।