হ্যাকিং নিয়ে কর্মশালা
হ্যাকিং থেকে রক্ষায় করণীয় বিষয়গুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (আইলেট) ফুটওয়্যার ডিজাইন কক্ষে ২৭ ফেব্রুয়ারি ‘হ্যাকিং কর্মশালা: হ্যাকিং থেকে নিজেকে রক্ষা করুন’ শীর্ষক কর্মশালার আয়োজন করে আইলেট আইটি ক্লাব। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক ফিরোজ খান। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডেটা চুরি এখন হরহামেশাই আমাদের নজরে আসছে। আমরা যদি একটু সচেতন হই তবে হ্যাকারদের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারব।’
কর্মশালায় হ্যাকিং কী, হ্যাকিংয়ের প্রাথমিক ধারণা, হ্যাকিংয়ের কৌশল, হ্যাকার থেকে নিজেকে রক্ষার বিভিন্ন পদ্ধতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। আইলেট আইটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন হরাইজোন অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী মো. মমিনুল ইসলাম
বিজ্ঞপ্তি