হ্যাকিংয়ের কবলে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি হ্যাকিংয়ের কবলে পড়েছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের পণ্য সহজে হ্যাক করা যায় না বলেই প্রযুক্তি বিশ্লেষকেরা এতদিন ধারণা করতেন। তবে, ১৯ ফেব্রুয়ারি অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কিছু কম্পিউটারে হ্যাকাররা ‘পরিশীলিত’ আক্রমণ করেছিল। অবশ্য এতে কোন তথ্য চুরি হয়েছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি প্রতিষ্ঠানটি। অ্যাপলের ভাষ্য, ফেসবুকে কিছুদিন আগে যে হ্যাকাররা আক্রমণ করেছিল ধারণা করা হচ্ছে অ্যাপলেও তারাই হামলা করেছে।বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে চলতি বছরের জানুয়ারি মাসে আক্রমণ করেছিল হ্যাকাররা। এর আগে ফেসবুক কর্তৃপক্ষ একটি ব্লগে জানিয়েছিল, গত মাসে ফেসবুকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভাগ আবিষ্কার করে যে তাদের সাইটটি পরিশীলিত হ্যাকিংয়ের শিকার হয়েছে। মোবাইল ডেভেলপার ওয়েবসাইট দেখার সময় কয়েকজন কর্মীর ল্যাপটপ ভাইরাসের মাধ্যমে হ্যাক করা হয়।যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইটগুলোতে হ্যাকিংয়ের জন্য সন্দেহ করা হচেছ চীনা হ্যাকারদেরকেই।এদিকে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই সফটওয়্যার আপডেট করে অ্যাপল কম্পিউটারে ম্যালওয়্যার প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।অ্যাপলের ভাষ্য, কিছু সংখ্যক ম্যাক কম্পিউটারে প্রোগ্রামিং ভাষা জাভার দুর্বলতায় ম্যালওয়্যার ঢুকতে পেরেছে। এ ম্যালওয়্যার শুধু অ্যাপল নয় অন্যান্য ওয়েবসাইটেও আক্রমণ করছে।কম্পিউটারের জন্য হুমকি তৈরি করা এই ম্যালওয়্যারটি উত্স খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অ্যাপলের কর্তৃপক্ষ।