হ্যাকিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি করপোরেশন ও সিআইএ ওয়েবসাইট হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৯ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও যুক্তরাজ্য মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর পরিচয় জানা যায়নি।লন্ডন থেকে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত উইকফোর্ড শহর থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এখন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।সম্প্রতি হ্যাকিংয়ের মাধ্যমে বিশ্বের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং ব্যক্তির গোপনীয় তথ্য চুরি হয়েছে। এর পর থেকে ইন্টারনেটে তথ্য রাখা নিয়ে মানুষের উদ্বিগ্নতা বেড়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে নতুন আইন প্রণয়নেরও প্রক্রিয়া শুরু হয়েছে।