হ্যাসওয়েল বদলাবে কম্পিউটারের ভবিষ্যৎ!
সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইনটেল ডেভেলপার ফোরাম নামের বার্ষিক এক অনুষ্ঠানে হালকা-পাতলা ল্যাপটপ ও ট্যাবলেট দেখিয়েছে চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ইনটেল। এই অনুষ্ঠানে এ ধরনের পণ্যের উপযোগী `হ্যাসওয়েল' নামের প্রসেসরের দুটি সংস্করণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এ প্রসঙ্গে ইনটেলের কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাসওয়েল প্রসেসর বিদু্ৎ-সাশ্রয়ী। ইনটেলের বর্তমান আইভিব্রিজ প্রসেসরের চেয়েও অর্ধেক বিদু্যত্ খরচ করবে হ্যাসওয়েল। আগামী বছর বাজারে আসবে নতুন এ প্রসেসর।ইনটেলের কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজনির্ভর ল্যাপটপ, আলট্রাবুক ও ট্যাবলেটের কথা মাথায় রেখে নতুন প্রসেসরের নকশা করা হয়েছে। এই প্রসেসরে গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) উন্নত করা হয়েছে। এ ছাড়া সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও প্লাটফর্ম কন্ট্রোলার হাব (পিসিএইচ) একসঙ্গে যুক্ত করা হয়েছে, ফলে কম্পিউটারে দ্রুতগতির তথ্য প্রসেস করার পাশাপাশি ইউএসবি, অডিও ও তথ্য সংরক্ষণ ব্যবস্থাও উন্নত হবে।হ্যাসওয়েল প্রসেসরনির্ভর কম্পিউটার কণ্ঠস্বর শনাক্তকারী প্রযুক্তি, জেশ্চার বা অঙ্গভঙ্গি শনাক্তকরণ প্রযুক্তির মতো নতুন প্রযুক্তিও সমর্থন করবে।বিদু্ৎ-সাশ্রয়ী প্রসেসর হিসেবে কম্পিউটিংয়ের দক্ষতা বাড়ানোর পাশাপাশি গ্রাফিকসের মানও উন্নত করবে হ্যাসওয়েল। এ প্রসেসরটি বিদু্যতের খরচ ১৭ ওয়াট থেকে নামিয়ে আনবে ১০ ওয়াটে। ফলে এ প্রসেসর চালিত ল্যাপটপে চার্জ থাকবে দীর্ঘসময় ধরে। হ্যাসওয়েলের একটি সংস্করণ ১৫ ওয়াট ও আরেকটি মাত্র ১০ ওয়াট বিদু্যতে চলবে।প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারের ক্রমশ চাহিদা কমে যাচ্ছে। তবে নতুন প্রজন্মের ইনটেলের প্রসেসর কম্পিউটার বাজার ঘুরে দঁাড়াতে সাহায্য করতে পারে।