মুনতাসির হাসান গত বছর গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে সৈয়দপুরের আই-জিনিয়াস নির্বাচিত হয়েছিল। তখন সে পড়ত সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। নটর ডেম কলেজে ভর্তি হয়ে এবার ঢাকা অঞ্চলের ইন্টারনেট উৎসবে অংশ নেওয়ার সময় তার সঙ্গে ছিল বুকভরা আত্মবিশ্বাস। অবশেষে জয় হলো তারই। এবার ঢাকা অঞ্চলের তৃতীয় আই-জিনিয়াস হলো মুনতাসির। এখানেই শেষ নয়। এ বছর মুনতাসিরের ছোট ভাই সামির হাসান সৈয়দপুর থেকে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে। এক পরিবারে দুই আই-জিনিয়াস!গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের আয়োজন চলছে দেশের বিভিন্ন অঞ্চলে। এ বছর সারা দেশে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ উৎসব হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার উৎসব হলো ঢাকা, বাগেরহাট, দিনাজপুর, রাজবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ আয়োজনে এই উৎসবের সহযোগী হিসেবে রয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। সহায়তা দিচ্ছে গুগল, অপেরা, নকিয়া, ফেসবুক, চ্যানেল আই ও রেডিও ফুর্তি। উৎসবের ব্যবস্থাপনায় সহযোগিতা করছে এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেড। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা পরিচালনা করছেন এই দেশজোড়া উৎসবের বিপুল কর্মযজ্ঞ।গতকাল ঢাকা অঞ্চলের তৃতীয় ও শেষ ইন্টারনেট উৎসব হয় রামপুরার ইম্পেরিয়াল কলেজ মাঠে। ইন্টারনেটে খুঁজে বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আই-জিনিয়াস হওয়ার এ লড়াইয়ে অংশ নিয়েছিল মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। এগুলো হলো: ভিকারুননিসা নূন কলেজ, নটর ডেম কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, ইম্পেরিয়াল কলেজ, একরামুন নেসা কলেজ, আলতাফুন নেসা উচ্চবিদ্যালয়, বনানী বিদ্যানিকেতন, আলী আহমেদ স্কুল ও কলেজ, ফয়জুর রহমান আইডিয়াল স্কুল ও কলেজ, সোল মাইড উচ্চবিদ্যালয়, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ, আইডিয়াল কলেজ বনশ্রী শাখা।সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, ‘এত বড় একটি আয়োজন করতে পেরে ইম্পেরিয়াল কলেজ অনেক গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম তাঁর বক্তব্যে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের ঢাকা অঞ্চলের ট্রেড মার্কেটিং ম্যানেজার আয়শা খাতুন। বক্তারা ইন্টারনেটের মাধ্যমে তথ্যপ্রযুক্তির ব্যবহারযোগ্য নাগরিক হয়ে ওঠার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।সকাল থেকেই ইম্পেরিয়াল কলেজের মাঠ শিক্ষার্থীদের পদচারণে মুখর হতে থাকে। মূল পর্ব শুরুর আগে শিক্ষার্থীরা বিভিন্ন মজার প্রশ্নের উত্তর দিয়ে বিভিন্ন পুরস্কার জিতে নেয়। ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী রাফাকাত রহমান বলে, ‘ইন্টারনেটের ভালোটা গ্রহণ করে নিজেদের উন্নতি ঘটাতে চাই।’আই-জিনিয়াস হওয়ার প্রতিযোগিতায় পাঁচটি আলাদা দল গঠন করা হয়। প্রতিটি দলে বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে দুজন করে নির্বাচিত হয় মূল পর্বের জন্য। মূল পর্বে অংশ নেওয়া ১০ জনের মধ্যে একজন সেরা উত্তরদাতাকে আই-জিনিয়াস নির্বাচিত করা হয়।আই-জিনিয়াস মুনতাসির পুরস্কার হাতে নিয়ে বলে, ‘আমাদের দেশের বিভিন্ন সমস্যার সৃষ্টি অসচেতনতা থেকে। আমরা ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে এ দেশ থেকে সহজে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বন্ধুসভার জুবায়ের কবীর, গ্রামীণফোনের মিরাজ এবং জাহিদ।চার জেলায় উৎসবের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা: বাগেরহাট: ‘গত বছর ইন্টারনেট উৎসব দেখেছি। আর এবার অংশ নিলাম। নতুন এক পৃথিবীর সঙ্গে পরিচয় হলো।’ আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর এ প্রতিক্রিয়া ব্যক্ত করে শিক্ষার্থী সুদীপ্ত চক্রবর্তী। সে বাগেরহাট সরকারি পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাগেরহাটের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে এ উৎসব হয়। উদ্বোধন শেষে শপথ পড়ান শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ অজয় চক্রবর্তী। বক্তব্য দেন ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক পরিমল কান্তি মণ্ডল, প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি আহাদ হায়দার এবং গ্রামীণফোনের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক অমিতাভ চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য সরদার ইনজামামুল হক। উৎসবে বাগেরহাট জেলা সদর ও ফকিরহাট উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এগুলো হলো: বাগেরহাট সরকারি মহিলা কলেজ, সরকারি পিসি কলেজ, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়, সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজ, খানজাহান আলী কলেজ, রামদিয়া কলেজিয়েট স্কুল, আমলাপাড়া উচ্চবিদ্যালয়, দশানী আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়, কান্দাপাড়া নুরুন নেছা উচ্চবিদ্যালয়, কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও বাগেরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। দিনাজপুর: ঐতিহ্যবাহী দিনাজপুর জিলা স্কুলে ইন্টারনেট উৎসব হয়। উৎসবের উদ্বোধন শেষে শপথবাক্য পাঠ করান বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শাহিন আকতার। তিনি বলেন, দেশের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক তথ্য ও প্রযুক্তিকে অবশ্যই ধারণ ও চর্চা করতে হবে। আরও বক্তব্য দেন গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আসাদুল্লা হাবিব খান পাঠান, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ্ সরকার ও দিনাজপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।উৎসবে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে: দিনাজপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, হলিল্যান্ড কলেজ, দিনাজপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল, কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট ফিলিপস হাইস্কুল, সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল, চেহেলগাজী শিক্ষানিকেতন, আমেনা-বাকী রেসিডেনসিয়াল স্কুল ও চেরাডাঙ্গী উচ্চবিদ্যালয়।অনুষ্ঠানে দিনাজপুর বন্ধুসভার সদস্যরা মূকাভিনয়ের মাধ্যমে মুঠোফোন ও ইন্টারনেটের অপব্যবহার, মাদক, গাইড বই এবং স্কুল চলাকালে সাইবার ক্যাফেকে ‘না’ বলার আহ্বান-সংবলিত একটি নাটিকা উপস্থাপন করেন। আই-জিনিয়াস প্রতিযোগিতা পরিচালনা করেন গ্রামীণফোনের কর্মকর্তা মাহবুব এবং প্রশ্নোত্তরপর্ব পরিচালনা করেন আনিসুল আশেকিন। আই-জিনিয়াস নির্বাচিত হয় টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র তপন বসাক।রাজবাড়ী: ইন্টারনেট উৎসব হয় রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ে। উদ্বোধনী অনষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, গ্রামীণফোনের রাজবাড়ীর কর্মকর্তা ফারহানুজ্জামান খান, প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, রাজবাড়ী বন্ধুসভার সভাপতি আজমল হোসেন, গত বছরের আই-জিনিয়ািস তমাল নাগ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক নাজমুল আহসান।উৎসবে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে: রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আদর্শ উচ্চবিদ্যালয়, সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ, অংকুর স্কুল অ্যান্ড কলেজ, ডা. আবুল হোসেন কলেজ, শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়, রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন, শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসা, আল্লা নেওয়াজ খাইরু উচ্চবিদ্যালয়, আলাদিপুর উচ্চবিদ্যালয় এবং ইয়াসিন উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতা শেষে আই-জিনিয়াস নির্বাচিত হয় রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রিফাত হাসান।কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবা টি আলী ডিগ্রি কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাফাজ্জল হোসেন বলেন, ‘ইন্টারনেট থেকে জ্ঞান আহরণ করে জীবনে কাজে লাগাতে হবে।’ আরও বক্তব্য দেন গ্রামীণফোনের চাঁদপুর অঞ্চলের ব্যবস্থাপক আহসান হাবিব, কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপক নুরুজ্জামান খান, প্রথম আলোর কসবা প্রতিনিধি মো. সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কসবা বন্ধুসভার সভাপতি মো. রকিবুল হক ও গ্রামীণফোনের কর্মকর্তা নুরুল আফসার।উৎসবে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে: কসবা টি আলী ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, বদিউল আলম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, পৌর উচ্চবিদ্যালয়, সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আদর্শ উচ্চবিদ্যালয়, কসবা রেসিডেনসিয়াল স্কুল, গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজ, শহীদ বাবুল উচ্চবিদ্যালয়, সৈয়দাবাদ আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ, শাহপুর আফসার উচ্চবিদ্যালয় ও পানিয়ারুপ উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতা শেষে আই-জিনিয়াস নির্বাচিত হয় কসবা টি আলী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাজবিউল আলম ভূঁইয়া।আজ যেখানে অনুষ্ঠান: দিনাজপুরের বিরামপুর উচ্চবিদ্যালয়, বাগেরহাটের মংলা কলেজ, রাজবাড়ীর গোয়ালন্দের কামরুল ইসলাম ডিগ্রি কলেজ, বাহ্মণবাড়িয়ার নবীনগরের ইচ্ছাময়ী পাইলট বালিকা বিদ্যালয় এবং নাটোরের লালপুরের শ্রীসুন্দরী পাইলট উচ্চবিদ্যালয়।