হয়ে গেল ইনফরমেটিক্স অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির তত্ত্বাবধানে জাতীয় ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন করে আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ।সকাল নয়টার উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক লুৎফর রহমান এবং আহছানউল্লাহর কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মামুন উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল সিলেট থেকে প্রতিযোগীদের মুঠোফোনে শুভেচ্ছা জানান। এর আগে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরাসহ মোট ৩৪ জন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চার ঘণ্টার প্রতিযোগিতায় ছাত্রদের গাণিতিক বিশ্লেষণী ক্ষমতা এবং প্রোগ্রাম লেখার দক্ষতা পরীক্ষা করা হয়। বিকেলে পুরস্কার বিতরণ করার হয়। অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় মুখ্য বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাহবুবুল হাসান। বাংলাদেশের শিক্ষার্থীরা ২০০৬ সাল থেকে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে আসছে। ২০০৯ সালে ঢাকা সিটি কলেজের আবিরুল ইসলাম রৌপ্যপদক অর্জন করেন। জাতীয় অলিম্পিয়াডে অনুসারে বিজয়ীরা হলো: ধনঞ্জয় বিশ্বাস (চট্টগ্রাম কলেজ), ফাহিম জুবায়ের (নটর ডেম কলেজ), কাজী হাসান জুবায়ের (খুলনা পাবলিক কলেজ), নাফিজ সাদিক (নটর ডেম কলেজ), মেহেদী হাসান (নটর ডেম কলেজ), বৃষ্টি শিকদার (চিটাগাং গ্রামার স্কুল), জান্নাতুল ফেরদৌস (চিটাগাং কলেজ), নিসর্গ নিলয় (ল্যাবরেটরি স্কুল), সৈয়দ নাকিব হোসেন (এমসি কলেজ), মো. ফাহিম ফয়সাল খান (নটর ডেম কলেজ), নাফিজ তিহান (ময়মনসিংহ জিলা স্কুল) ও শিশির প্রধান (নটর ডেম কলেজ)। বিজয়ীদের নিয়ে ক্যাম্প করে জুলাই মাসে থাইল্যান্ডে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডের দল চূড়ান্ত করা হবে। —নিজস্ব প্রতিবেদক