হয়ে গেল জাতীয় ইনফরমেটিক্স অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির (বিআইও) আয়োজনে গতকাল শনিবার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা জাতীয় ইনফরমেটিক্স অলিম্পিয়াড রাজধানীর আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) অনুষ্ঠিত হয়েছে।বিভাগীয় অলিম্পিয়াডের বিজয়ী ৩২ জন শিক্ষার্থী জাতীয় উৎসবে অংশ গ্রহণ করে। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষক তানায়েম মুহাম্মদ মুসা এবং গত বছরের আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলেম্পিয়াডে রৌপ্যজয়ী মো. আবিরুল ইসলাম। প্রতিযোগিতার মাধ্যমে দশজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষনা করা হয়। বিজয়ীরা হলেন কাজী হাসান জুবায়ের, সাকিব সাফায়াত, ফরহাদ মহসিন, ফরসাদ আল হোসেন, ফাহিম জুবায়ের, ইমরোজ খান, মেহেদী হাসান, বুশরা মাহবুব, রাকিব আনসারী ও অনিক খান। বিজয়ীদের মধ্যে ঢাকা বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি খুলনা বিভাগের একজন এবং রাজশাহী বিভাগের একজন শিক্ষার্থী রয়েছে। দিনব্যাপী এ অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, এইউএসটির উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যান পরিচালক অধ্যাপক আনোয়ারুল মোস্তফা, বিআইও’র সদস্য অধ্যাপক লুত্ফুর রহমান, বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, এইউএসটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এস এম আবদুল্লাহ আল মামুন, বিশ্ব প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক শাহরিয়ার মঞ্জুর, এইউএসটির বিভিন্ন বিভাগের শিক্ষকেরা, অভিভাবকেরা এবং শিক্ষার্থীরা। জাতীয় উৎসবের মাধ্যমে নির্বাচিত দলটি জাতীয় ক্যাম্পে যোগদান করবে। ক্যাম্পে নির্বাচিতরা আগামী ১৪ থেকে ২১ আগস্ট কানাডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ বুলগেরিয়া, মেক্সিকো, ক্রোয়েশিয়া ও মিসরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশ গ্রহণ করছে। —নুুরুন্নবী চৌধুরী