হয়ে গেল সাইবার গেমসের বাছাই পর্ব
বিশ্ব সাইবার গেমসের বাংলাদেশ বাছাই পর্বের প্রতিযোগিতা শেষ হয়েছে। তিন দিনের এ প্রতিযোগিতার সেরাদের প্রত্যেকে পেয়েছেন এক হাজার ডলার এবং ঢাকা-লস অ্যাঞ্জেলেস-ঢাকা বিমান টিকিট পুরস্কার। ‘জাতীয় সাইবার গেমস চ্যাম্পিয়নশিপ-২০১০’ নামে এ প্রতিযোগিতা রাজধানীর উত্তরার স্কলাস্টিকা স্কুলে ৮ আগস্ট শেষ হয়েছে। প্রতিযোগিতায় ফিফা গেমে চ্যাম্পিয়ন হয়েছেন আফসার হোসাইন। প্রথম রানারআপ হলেন সালমান হোসাইন এবং দ্বিতীয় রানারআপ রাফসান জানি। বিশ্ব সাইবার গেমসের কান্ট্রি ম্যানেজার ইরফান হুসেন জানান, সেরা সব খেলোয়াড়ের মধ্যে ফিফায় চ্যাম্পিয়ন হওয়া আফসার হোসাইন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় বিশ্ব সাইবার গেমস প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।এ ছাড়া এনএফএস মোস্ট ওয়ান্টেড গেমে চ্যাম্পিয়ন হয়েছেন আলিফ রহমান চৌধুরী, প্রথম রানারআপ নাহিদ ফেরদৌস ও দ্বিতীয় রানারআপ জাহিদ আবদুল্লাহ খান। কল অব ডিউটি গেমে চ্যাম্পিয়ন হয়েছেন জিসান রহমান চৌধুরী, মোহাম্মদ জোবায়ের, ফয়সাল আখতার, আবদুল্লাহ আল নোমান ও নাবিদ ইমতিয়াজের সমন্বয়ে গড়া দল এবং প্রথম রানারআপ হয়েছে সুদীপ্ত দাস, রুপক বিশ্বাস, রায়হান আবেদিন, নাহিব আহমেদ ও রাহাত হাসানের সমন্বয়ে গড়া দলটি। এ গেমসে দ্বিতীয় রানারআপ হয়েছে মোস্তাফিজুর রহমান, সালাউদ্দিন রাজ্জাক, একরামুল রহমান, সৈয়দ ফরিদুল আলম ও হামিদ শাহরিয়ারের দল। কাউন্টার স্ট্রাইক গেমসে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ তানভীর, তাফিম তারিক, মোহাম্মদ জোবায়ের, মেহেদী হাসান তালুকদার ও শাহরিজ কবিরের দল। প্রথম রানারআপ হয়েছে রায়হান কায়সার, নাহিন ওমর, নাভিদ আহমেদ, জামাল মোস্তাফা ও আহনাফ রাফিদের দল। এ গেমসে দ্বিতীয় রানারআপ হয়েছে আশিকুর রহমান, সামিউল ইসলাম, সাফকাত শরীফ, তৌফিক সাজ্জাদ ও আমির বেগের দল। —নুরুন্নবী চৌধুরী