১ কোটি ছোঁবে গ্যালাক্সি এস ৩-এর বিক্রি!
জুলাই মাস নাগাদ স্যামসাং গ্যালাক্সি এস ৩ স্মার্টফোন বিক্রি ১ কোটিতে পৌঁছাবে। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে গ্যালাক্সি এস ৩ স্মার্টফোন বিক্রির সংখ্যা কোটির ঘরে পৌঁছানোর আশা করছে স্যামসাং।স্যামসাংয়ের টেলিকমিউনিকেশন ব্যবসার প্রধান জেকে শিন ২৫ জুন বলেন, জুলাই মাস নাগাদ নতুন স্মার্টফোন বিক্রিতে কোটির ঘরে পৌঁছাবে।আইফোনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ২৯ মে ইউরোপের বাজারে এই স্মার্টফোনটি উন্মুক্ত করেছিল স্যামসাং। স্মার্টফোন ও ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের নতুন পণ্য হিসেবে এই স্মার্টফোনটি বাজারে এনেছে। ১৪ জুন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এই স্মার্টফোনটির। দাম সাড়ে ৬৭ হাজার টাকা।৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লেযুক্ত এই স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ৪.০.৪। স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড কোর এক্সিনস ৪২১২ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, উন্নত ব্যাটারি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও থ্রিজি সুবিধা।১৩৩ গ্রাম ওজন ও ৮ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটিতে ফিচার হিসেবে রয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি, পেছনের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৮ মেগাপিক্সেল ও সামনের দিকে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, ‘এস ভয়েস’ নামে ভয়েস কন্ট্রোল প্রযুক্তি।