১ ডিসেম্বর থেকে রুয়েটে আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী ১ ও ২ ডিসেম্বর ‘আন্তর্জাতিক সম্মেলন-২০১২’-এর আয়োজন করা হয়েছে। তড়িৎ, কম্পিউটার ও টেলিযোগাযোগ প্রকৌশল বিষয়ের ওপর এই সম্মেলন হবে রুয়েট মিলনায়তনে। সম্মেলনটির আয়োজন করেছে রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদ। ইতিমধ্যে সম্মেলনের নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। এতে দেশ-বিদেশের বহু শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকেরাও অংশ নিচ্ছেন। বিস্তারিত: www.ruet.ac.bd/icecte2012 —বিজ্ঞপ্তি